খুঁজুন
, ,

সিঙ্গাপুর সফরে জাতীয় দলে ঠাকুরগাঁওয়ের ৩ কন্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
সিঙ্গাপুর সফরে জাতীয় দলে ঠাকুরগাঁওয়ের ৩ কন্যা
  • ঠাকুরগাঁও প্রতিনিধি: 
  • ঠাকুরগাঁওয়ের জন্য আবারও গর্বের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন জেলার তিন প্রতিভাবান ফুটবলার।
  • তারা হলেন রানীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির স্বপ্না রানী, মোছা. সাগরিকা ও কোহাতি কিসকু।
  • তিনজনের মধ্যে কোহাতি কিসকু খেলবেন ডিফেন্ডার হিসেবে, আর স্বপ্না রানী ও মোছা. সাগরিকা খেলবেন মিডফিল্ডার হিসেবে।
  • আগামী ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ের ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
  • প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে খেলা — এটা শুধু তিন ফুটবলারের নয়, পুরো ঠাকুরগাঁওয়ের গর্ব।

দুর্গাপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, নারীর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
দুর্গাপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, নারীর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। এসময় তিনি এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন।

শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বারইপাড়া এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী জহিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, “গত ২ মার্চ ২০১৮ খ্রি: তারিখে আমার সঙ্গে লেংগুড়া গ্রামের মো: নুরে আলম এর কন্যা মাসুমা আক্তার রুমার কুমারী মেয়ে হিসেবে বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর আমি জানতে পারি ২৯/০৪/২০০৪ খ্রি: তারিখে ছত্রিশ হাজার টাকা মোহরানা ধার্য করে কলমাকান্দা থানাধীন গৌরীপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে শাহ আলমকে মাসুমা বিবাহ করেন। শাহ আলমকে তালাক দিয়ে পরবর্তীতে গত ০৮/০৮/২০১০ খ্রি: তারিখে তিন লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া দুর্গাপুর থানার চকলেংগুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কামাল মিয়াকে বিবাহ করেন। বিবাহের পর কামাল মিয়ার নিকট থেকে মোহরানার টাকা সহ অন্যান্য টাকা আদায় করে তালাক প্রদান করে।”

এই ভুক্তভোগী বলেন, “কিছুদিন পর পুনরায় বিগত ২৯/০৮/২০১৬খ্রি: তারিখে এক লক্ষ টাকা মোহরানা ধার্য করে দুর্গাপুর থানার চক লেংগুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কামাল মিয়াকে বিবাহ করেন। পুনরায় মোহরানার টাকা সহ অন্যান্য টাকা আদায় করে তালাক প্রদান করে পরবর্তীতে বিগত ০২/০৩/২০১৮ খ্রি: তারিখে আমার সহিত বিবাহ করেন। কাবিন নামায় মাসুমার সংবাদদাতা কুমারী উল্লেখ করেন। প্রকৃতপক্ষে মাসুমা আক্তার রুমা বিবাহের নামে বিভিন্ন লোকজনের সাথে ব্যবসা করে আসছে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, “মাসুমা আক্তার রুমা বিবাহ ছাড়াও বিভিন্ন লোকজনের সাথে অবৈধভাবে শারিরীক মেলামেশা করেন। তা আমি সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে দুর্গাপুর জজ আদালতের বিজ্ঞ বিচারক এর সামনে প্রমাণ করেছি। তার রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ আমার কাছে সংরক্ষিত আছে। মাসুমা আক্তার রুমার সহিত বিবাহের পর থেকেই বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ এবং মামলা মোকদ্দমা চলে আসছিলো। মাসুমার গর্ভে বিগত ১৮/১১/২০২৩ খ্রি: তারিখে একজন পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। যার নাম রাখা হয় মোস্তাক আহমাদ মিহির। মাসুমার ছেলে সন্তানের পিতার নাম হিসেবে আমার নাম উল্লেখ করে জন্ম নিবন্ধন সনদ করেছেন। উল্লেখিত ছেলে সন্তান আমার নয়। তাই আমি ছেলে সন্তানের ডিএনএ টেস্ট করিয়া সঠিক পিতৃত্ব পরিচয় নির্ণয় চাই।”

ভুক্তভোগী আরো বলেন, “মাসুমা আক্তার রুমা বর্তমানে বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার উদ্দেশ্য ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া। এজন্য সে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন লোককে ব্ল্যাকমেইল করে। বিয়েটা হলো তার ব্যবসা। আমি বর্তমানে চরম নিরাপত্তহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই।”

এদিকে এসব অভিযোগের বিষয়ে মাসুমা আক্তার রুমার সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র শিক্ষা সামগ্রী বিতরণ
  • বিশ্বনাথ প্রতিনিধি:সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
  • বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হাজরাই আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই শিক্ষা সামগ্রী (বোরকা, ছাতা, স্কুল ব‍্যাগ, খাতা, কলম, জ‍্যাতিতি বক্স, ক‍্যালকুলেটর) উপহার প্রদান করা হয়।
  • বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গৌছ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক জামিলা জাহান, লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র স্বেচ্ছাসেবক মো. শাহাব উদ্দিন মিজান, মো. তারেকুল ইসলাম, মো. এখলাছ আহমদ।
    অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইফ আহমদ।
    এসময় বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোছা. নাজমা বেগম, নাজমিন বেগম, সোনিয়া রানী মালাকার, প্রবাসী মো. আবুল লেইছ সহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন স্থানে ১০০টি ডাস্টবিন বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত¡রে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মীর মোশারফ হোসেন, হিসাবরক্ষক দুলাল মোড়ল, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কনর্জাভেন্সি পরিদর্শক সারোয়ার ওসমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া, যুবদল নেতা মকবুল হোসেন ও মহিলাদল নেত্রী চামেলী বেগম।