ফুলপুর ময়মনসিংহ সংবাদ দাতা কামরুল ইসলাম খান:
ময়মনসিংহের ফুলপুরে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা। আসন্ন জাতীয় ও স্থানীয় দিবসগুলো সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এসময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক, ফুলপুর থানার ওসি তদন্ত ইয়াছিন রাসেন, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, কুদরত আলী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, জামায়াতের আমির মাহবুব মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলার সভাপতি শাহ জামালি, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় যেসব বিষয় প্রাধান্য পায়
ফুলপুর মুক্ত দিবস-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের কর্মপরিকল্পনা নির্ধারণ
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি মহান বিজয় দিবস-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন করার সার্বিক সমন্বয় কমিটির সাথে আলোচনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন