খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

শ্বাসরুদ্ধকর ম্যাচে কলেজমোড় ফুটবল একাদশকে হারাল গাবতলা ফুটবল একাদশ

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
শ্বাসরুদ্ধকর ম্যাচে কলেজমোড় ফুটবল একাদশকে হারাল গাবতলা ফুটবল একাদশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজ মাঠে শুক্রবার (২৯আগস্ট) বিকেলটা পরিণত হয়েছিল উৎসবমুখর এক মিলনমেলায়। দর্শকদের চোখে মুখে উত্তেজনা, গ্যালারিতে উপচে পড়া ভিড় আর মাঠে খেলোয়াড়দের প্রাণপণ লড়াই—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য ছিল এক স্মরণীয় সন্ধ্যা।

“কচাকাটা উপজেলা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আট দলের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় গাবতলা বাজার ফুটবল একাদশ বনাম কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদ একাদশ।

আক্রমণ-পাল্টা আক্রমনে পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য ড্রতে গড়ায়। পরিশেষে ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকার।

স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গাবতলা বাজার একাদশ তাদের সুনির্দিষ্ট গোল শটে প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেয়। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গাবতলা বাজারের সমর্থকরা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সাংবাদিক মো. জাহিদুল ইসলাম খান এবং পৌর বিএনপি’র সদস্য মোজাফফর হোসেন।

এছাড়াও কচাকাটা ও নাগেশ্বরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আয়োজক বন্ধু পরিষদকে সার্বিক সহযোগিতা করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তোলা ব্যাপারী।

মাঠ থেকে ফেরার পথে দর্শকরা বলছিলেন— “এমন লড়াই আমরা বহুদিন দেখিনি, গাবতলার জয়টা সত্যিই দারুণ ছিল।”

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামানের নির্দেশনায় এবং পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় মোঃ রাশেদুল ইসলাম (২৯)-এর নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।