খুঁজুন
, ,

লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র শিক্ষা সামগ্রী বিতরণ
  • বিশ্বনাথ প্রতিনিধি:সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
  • বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হাজরাই আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই শিক্ষা সামগ্রী (বোরকা, ছাতা, স্কুল ব‍্যাগ, খাতা, কলম, জ‍্যাতিতি বক্স, ক‍্যালকুলেটর) উপহার প্রদান করা হয়।
  • বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গৌছ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক জামিলা জাহান, লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র স্বেচ্ছাসেবক মো. শাহাব উদ্দিন মিজান, মো. তারেকুল ইসলাম, মো. এখলাছ আহমদ।
    অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইফ আহমদ।
    এসময় বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোছা. নাজমা বেগম, নাজমিন বেগম, সোনিয়া রানী মালাকার, প্রবাসী মো. আবুল লেইছ সহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন স্থানে ১০০টি ডাস্টবিন বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত¡রে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মীর মোশারফ হোসেন, হিসাবরক্ষক দুলাল মোড়ল, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কনর্জাভেন্সি পরিদর্শক সারোয়ার ওসমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া, যুবদল নেতা মকবুল হোসেন ও মহিলাদল নেত্রী চামেলী বেগম।

দিনাজপুরে পৌরসভার বিদ্যুৎকর্মীদের ওপর হামলার অভিযোগে মামলা

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
দিনাজপুরে পৌরসভার বিদ্যুৎকর্মীদের ওপর হামলার অভিযোগে মামলা

দিনাজপুরে সরকারি সড়কবাতির বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পৌরসভার বিদ্যুৎকর্মীদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দুপুরে শহরের পুলহাট মোড় থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কবাতির লাইনের কাজ করছিলেন পৌরসভার বিদ্যুৎ শাখার কর্মীরা। এ সময় মেসার্স সাউদ ইলেকট্রিক ওয়ার্কসের মালিক মঞ্জুরুল হোসেন রতন, তাঁর দুই ছেলেসহ কয়েকজন কর্মচারী লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে পৌরসভার গাড়ীর ড্রাইভার সহ কর্মচারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে সাগর আহমেদসহ কয়েকজন কর্মী আহত হন। পরে সাগর আহমেদকে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সাগর আহমেদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২২ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা নম্বর ৭৯ রুজু করা হয়েছে। মামলায় সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

মাদকে নয়,চুরি করতেই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
মাদকে নয়,চুরি করতেই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় চার্জশিট
  • রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুর নগরের দাসপাড়ায় (মাছুয়াপাড়া) অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ৯৬ দিন পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র জমা দেন।
  • অভিযোগপত্রে বলা হয়েছে, চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়িতে অবস্থানের সময় কাটাতে তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
  • এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত দুই ব্যক্তি হলেন নগরের দাসপাড়া এলাকার মৃত কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। তারা বর্তমানে রংপুর জেলা কারাগারে রয়েছেন।
  • অভিযোগপত্রে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
    বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।
  • তিনি বলেন, মূলত চুরির উদ্দেশ্যেই দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে চুরি করতে গিয়ে সময় কাটানোর জন্য তাঁরা ইয়াবা সেবন করেন। এরপর প্রথমে গণপতি চক্রবর্তীকে (৬৫) হত্যা করেন। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীকে (১২) একে একে হত্যা করেন।
    পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন বলে ধারণা ছিল আসামিদের। এ ছাড়া বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণা থেকেও তারা চুরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই চারজনকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।
  • হত্যাকাণ্ডে দুই আসামির সংশ্লিষ্টতার পক্ষে ফরেনসিক পরীক্ষার ফলাফলকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
    পুলিশ কমিশনার।