সিঙ্গাপুর সফরে জাতীয় দলে ঠাকুরগাঁওয়ের ৩ কন্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি: 
  • ঠাকুরগাঁওয়ের জন্য আবারও গর্বের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন জেলার তিন প্রতিভাবান ফুটবলার।
  • তারা হলেন রানীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির স্বপ্না রানী, মোছা. সাগরিকা ও কোহাতি কিসকু।
  • তিনজনের মধ্যে কোহাতি কিসকু খেলবেন ডিফেন্ডার হিসেবে, আর স্বপ্না রানী ও মোছা. সাগরিকা খেলবেন মিডফিল্ডার হিসেবে।
  • আগামী ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ের ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
  • প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে খেলা — এটা শুধু তিন ফুটবলারের নয়, পুরো ঠাকুরগাঁওয়ের গর্ব।
সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন