খুঁজুন
, ,

ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত
  • তুহিন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মো. ইসমাইল হোসেনের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাকে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নম্বর ২০২৬/১২৮-এর মাধ্যমে এনডিএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
  • কেন্দ্রীয় কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার গত ১৩ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—যথাযথ কারণ বা পূর্বানুমতি ছাড়া নিয়মিত সাংগঠনিক সভায় অনুপস্থিত থাকা, পৃথক গ্রুপ গঠনের মাধ্যমে সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ণ করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, সংগঠনের নিবেদিতপ্রাণ চিকিৎসক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরও সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করা।
  • এর আগে গত ১২ নভেম্বর এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. ইসমাইল হোসেনকে সহ-সভাপতির পদসহ সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
  • নতুন করে পাঠানো কেন্দ্রীয় কমিটির কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে কিংবা আত্মপক্ষ সমর্থনে প্রাসঙ্গিক কাগজপত্র সংযুক্ত করে এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতির বরাবর জবাব দাখিল করতে বলা হয়েছে।
  • কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেন সংগঠনের কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এ সময় তার সদস্যপদ স্থগিত থাকবে। পাশাপাশি এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংগঠনের নামে কোনো কার্যক্রম পরিচালনা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  • চিঠিতে আরও জানানো হয়, ডা. ইসমাইল হোসেনের লিখিত জবাব ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা শেষে সংগঠনের গঠনতন্ত্র ও প্রযোজ্য বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত লিখিতভাবে জানাবে এনডিএফ কেন্দ্রীয় কমিটি।

উত্তর দুধখালীতে রেয়াজুল ইসলাম শহীদের নির্বাচনী প্রচারণা, উন্নয়নের অঙ্গীকার

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
উত্তর দুধখালীতে রেয়াজুল ইসলাম শহীদের নির্বাচনী প্রচারণা, উন্নয়নের অঙ্গীকার

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেয়াজুল ইসলাম শহীদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ৯নং ওয়ার্ডের উত্তর দুধখালী বড় কান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

‎সভায় চেয়ারম্যান প্রার্থী রেয়াজুল ইসলাম শহীদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুধখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎

‎মতবিনিময় সভায় রেয়াজুল ইসলাম শহীদ বলেন, তিনি শুধু চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে চান না; বরং ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চান। রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুবিধার উন্নয়নে সবার মতামত ও সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দলমত-নির্বিশেষে শান্তিপূর্ণ, সেবামুখী ও উন্নত দুধখালী ইউনিয়ন গড়তে সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

‎সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন হাওলাদার, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সোহেল বেপারী, মানিক হাওলাদার, হান্নান হাওলাদার, ইসরাফিল হাওলাদার, ইমারত হোসেন ভদ্দর, দিলু হাওলাদার ও বাচ্চু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এ ছাড়া ৯নং ওয়ার্ডসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষী সভায় অংশ নেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনকে কেন্দ্র করে আসন্ন দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এলাকায় নির্বাচনী আলোচনা ও প্রচারণা আরও জোরদার হয়ে

‎

সিঙ্গাপুর সফরে জাতীয় দলে ঠাকুরগাঁওয়ের ৩ কন্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
সিঙ্গাপুর সফরে জাতীয় দলে ঠাকুরগাঁওয়ের ৩ কন্যা
  • ঠাকুরগাঁও প্রতিনিধি: 
  • ঠাকুরগাঁওয়ের জন্য আবারও গর্বের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন জেলার তিন প্রতিভাবান ফুটবলার।
  • তারা হলেন রানীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির স্বপ্না রানী, মোছা. সাগরিকা ও কোহাতি কিসকু।
  • তিনজনের মধ্যে কোহাতি কিসকু খেলবেন ডিফেন্ডার হিসেবে, আর স্বপ্না রানী ও মোছা. সাগরিকা খেলবেন মিডফিল্ডার হিসেবে।
  • আগামী ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ের ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
  • প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে খেলা — এটা শুধু তিন ফুটবলারের নয়, পুরো ঠাকুরগাঁওয়ের গর্ব।

দুর্গাপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, নারীর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
দুর্গাপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, নারীর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। এসময় তিনি এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন।

শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বারইপাড়া এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী জহিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, “গত ২ মার্চ ২০১৮ খ্রি: তারিখে আমার সঙ্গে লেংগুড়া গ্রামের মো: নুরে আলম এর কন্যা মাসুমা আক্তার রুমার কুমারী মেয়ে হিসেবে বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর আমি জানতে পারি ২৯/০৪/২০০৪ খ্রি: তারিখে ছত্রিশ হাজার টাকা মোহরানা ধার্য করে কলমাকান্দা থানাধীন গৌরীপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে শাহ আলমকে মাসুমা বিবাহ করেন। শাহ আলমকে তালাক দিয়ে পরবর্তীতে গত ০৮/০৮/২০১০ খ্রি: তারিখে তিন লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া দুর্গাপুর থানার চকলেংগুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কামাল মিয়াকে বিবাহ করেন। বিবাহের পর কামাল মিয়ার নিকট থেকে মোহরানার টাকা সহ অন্যান্য টাকা আদায় করে তালাক প্রদান করে।”

এই ভুক্তভোগী বলেন, “কিছুদিন পর পুনরায় বিগত ২৯/০৮/২০১৬খ্রি: তারিখে এক লক্ষ টাকা মোহরানা ধার্য করে দুর্গাপুর থানার চক লেংগুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কামাল মিয়াকে বিবাহ করেন। পুনরায় মোহরানার টাকা সহ অন্যান্য টাকা আদায় করে তালাক প্রদান করে পরবর্তীতে বিগত ০২/০৩/২০১৮ খ্রি: তারিখে আমার সহিত বিবাহ করেন। কাবিন নামায় মাসুমার সংবাদদাতা কুমারী উল্লেখ করেন। প্রকৃতপক্ষে মাসুমা আক্তার রুমা বিবাহের নামে বিভিন্ন লোকজনের সাথে ব্যবসা করে আসছে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, “মাসুমা আক্তার রুমা বিবাহ ছাড়াও বিভিন্ন লোকজনের সাথে অবৈধভাবে শারিরীক মেলামেশা করেন। তা আমি সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে দুর্গাপুর জজ আদালতের বিজ্ঞ বিচারক এর সামনে প্রমাণ করেছি। তার রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ আমার কাছে সংরক্ষিত আছে। মাসুমা আক্তার রুমার সহিত বিবাহের পর থেকেই বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ এবং মামলা মোকদ্দমা চলে আসছিলো। মাসুমার গর্ভে বিগত ১৮/১১/২০২৩ খ্রি: তারিখে একজন পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। যার নাম রাখা হয় মোস্তাক আহমাদ মিহির। মাসুমার ছেলে সন্তানের পিতার নাম হিসেবে আমার নাম উল্লেখ করে জন্ম নিবন্ধন সনদ করেছেন। উল্লেখিত ছেলে সন্তান আমার নয়। তাই আমি ছেলে সন্তানের ডিএনএ টেস্ট করিয়া সঠিক পিতৃত্ব পরিচয় নির্ণয় চাই।”

ভুক্তভোগী আরো বলেন, “মাসুমা আক্তার রুমা বর্তমানে বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার উদ্দেশ্য ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া। এজন্য সে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন লোককে ব্ল্যাকমেইল করে। বিয়েটা হলো তার ব্যবসা। আমি বর্তমানে চরম নিরাপত্তহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই।”

এদিকে এসব অভিযোগের বিষয়ে মাসুমা আক্তার রুমার সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।