খুঁজুন
, ,

মহাদেবপুরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
মহাদেবপুরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে আসাদুজ্জামান আসাদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন বুধবার সকালে উপজেলার সাতগ্রাম খারির পাড় এলাকায় একটি গাছের ডালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আসাদুজ্জামান আসাদ মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের বৌহুতি গ্রামের আছির কবিরাজের ছেলে। তিনি স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মুঠোফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বের হন আসাদ। এরপর রাত গভীর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান। সারারাত পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় অপেক্ষা করেন।

বুধবার সকালে সাতগ্রাম খারির পাড় এলাকায় একটি গাছের ডালে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। মরদেহ দেখে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিহতের বাবা আছির কবিরাজ অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি ওই স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে রাখা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও শিশু কন্যাসন্তানসহ স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে (অক্টোবর-২০২৬) “শ্রেষ্ঠ বিদ্যালয়” হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় মাদারগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে সেরা অবদান রাখায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে নির্বাচিত করা হয় এবং সম্মাননা প্রদান করা হয়। এ সময় ইউএনও সুমন চৌধুরী, শিক্ষা অফিসার খলিলুর রহমান, ওসি স্নেহাশিষ রায়, উপজেলা প্রকোশলী জাহিদুল ইসলাম, পৌর সচিব জুলহাস উদ্দিন, সহকারী প্রকৌশলী পারেক আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

মিঠন বারোয়ার নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে রাস্তার ধারে অবস্থিত একটি কাঠের সো-মিল (কাঠ চেরাই মিল)। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মিলের সব যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন মিল মালিক বেলাল হোসেন। এতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় রাস্তার পাশে অবস্থিত বেলাল হোসেনের কাঠের সো-মিলে আগুনের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই মিলের বিভিন্ন অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে মিলের অধিকাংশ সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তার কাঠের সো-মিলে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন। কিন্তু শেষ পর্যন্ত আগুনে তার মিলের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আক্ষেপ করে বেলাল হোসেন বলেন, “আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, তা বুঝতে পারছি না।”

এ ঘটনায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মিল মালিকের। দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয় দিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটি আগুনে ধ্বংস হয়ে যাওয়ায় তার জীবিকা নির্বাহ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

চরপাকেরদহ ইউনিয়নে ভোটের মাঠে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহ্ মজনু ফকির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
চরপাকেরদহ ইউনিয়নে ভোটের মাঠে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহ্  মজনু ফকির 

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:চরপাকেরদহ  ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায়  চেয়ারম্যান প্রার্থী  সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ।  মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ  ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অনেক আগে ভাগেই মাঠে নেমেছেন তিনি। ছাত্র জীবন থেকেই রয়েছে জনগণের সেবা করার লক্ষ্য। চা স্টল,হাট-বাজার, কৃষকের মাঠ সব জায়গায় চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ।   ইতোমধ্যে সকলের দোয়া ও সহযোগিতায়  ভোটারদের সাড়া পাচ্ছেন তিনি।  আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমাজ সেবক অবঃ সেনা নায়েক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির   কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশে আর্দশিত হয়ে উপজেলা বিএনপি’র নির্দেশনায় সকল দলীয় কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন । ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ধর্মীয়,  সামাজিক, বিভিন্ন  জনদুর্ভোগ লাঘবে জনসাধারণের ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চান । সর্বশেষ  ইউনিয়নের হাজারো নেতাকর্মী সমর্থক ও ভোটারদের নিয়ে  বালিজুড়ী হাইস্কুল মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সমাবেশ সফল করেন তিনি।

শাহ্ মোঃ মজনু ফকির ১ নং চরপাকেরদহ  ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক, বর্তমানে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এর দায়িত্বে রয়েছেন । রয়েছে দল ও দলের নীতিনির্ধারকদের প্রতি এবং ইউনিয়নবাসীর প্রতি শতভাগ আস্থা ও বিশ্বাস এ জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।