খুঁজুন
, ,

ঠাকুরগাঁও ডিবির মেহেদী পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও ডিবির মেহেদী পুরস্কৃত
  • ঠাকুরগাঁও প্রতিনিধি: পুলিশ সুপার জনাব বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ঠাকুরগাঁও ডিবি।
  • এরই ধারাবাহিকতায় আজ মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এসপি স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ডিবির সদস্য মেহেদী হাসান।
  • ইতিপূর্বে এসপি স্যার রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি স্যারের কাছ থেকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছেন। এছাড়া ডিবির এসআই এরশাদ আলী, এসআই আতিকুজ্জামান, এসআই আশরাফুল ইসলাম, এসআই জীবন রায়সহ অন্যরাও ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন।
  • ডিবির সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে মেহেদীর জন্য শুভকামনা জানানো হয়।

মাদকে নয়,চুরি করতেই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
মাদকে নয়,চুরি করতেই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় চার্জশিট
  • রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুর নগরের দাসপাড়ায় (মাছুয়াপাড়া) অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ৯৬ দিন পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র জমা দেন।
  • অভিযোগপত্রে বলা হয়েছে, চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়িতে অবস্থানের সময় কাটাতে তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
  • এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত দুই ব্যক্তি হলেন নগরের দাসপাড়া এলাকার মৃত কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। তারা বর্তমানে রংপুর জেলা কারাগারে রয়েছেন।
  • অভিযোগপত্রে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
    বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।
  • তিনি বলেন, মূলত চুরির উদ্দেশ্যেই দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে চুরি করতে গিয়ে সময় কাটানোর জন্য তাঁরা ইয়াবা সেবন করেন। এরপর প্রথমে গণপতি চক্রবর্তীকে (৬৫) হত্যা করেন। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীকে (১২) একে একে হত্যা করেন।
    পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন বলে ধারণা ছিল আসামিদের। এ ছাড়া বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণা থেকেও তারা চুরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই চারজনকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।
  • হত্যাকাণ্ডে দুই আসামির সংশ্লিষ্টতার পক্ষে ফরেনসিক পরীক্ষার ফলাফলকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
    পুলিশ কমিশনার।

ফুলপুর মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
ফুলপুর মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফুলপুর ময়মনসিংহ সংবাদ দাতা কামরুল ইসলাম খান:
ময়মনসিংহের ফুলপুরে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা। আসন্ন জাতীয় ও স্থানীয় দিবসগুলো সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এসময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক, ফুলপুর থানার ওসি তদন্ত ইয়াছিন রাসেন, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, কুদরত আলী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, জামায়াতের আমির মাহবুব মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলার সভাপতি শাহ জামালি, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​সভায় যেসব বিষয় প্রাধান্য পায়
​ফুলপুর মুক্ত দিবস-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের কর্মপরিকল্পনা নির্ধারণ

​শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি ​মহান বিজয় দিবস-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন করার সার্বিক সমন্বয় কমিটির সাথে আলোচনা করা হয়েছে।

পোরশায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
পোরশায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ

মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের আওতাধীন সকল দপ্তরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি ও দাপ্তরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব অগ্নিনির্বাপণ যন্ত্র হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নওগাঁ-৪ (পোরশা) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম উপস্থিত থেকে সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে অগ্নিনির্বাপণ যন্ত্র তুলে দেন।

এ সময় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারি দপ্তরগুলোতে যেকোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে জানমাল ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে অগ্নিনির্বাপণ যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের ফলে উপজেলা প্রশাসনের দপ্তরগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।