ঠাকুরগাঁও ডিবির মেহেদী পুরস্কৃত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৬:১৫ অপরাহ্ণ
- ঠাকুরগাঁও প্রতিনিধি: পুলিশ সুপার জনাব বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ঠাকুরগাঁও ডিবি।
- এরই ধারাবাহিকতায় আজ মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এসপি স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ডিবির সদস্য মেহেদী হাসান।
- ইতিপূর্বে এসপি স্যার রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি স্যারের কাছ থেকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছেন। এছাড়া ডিবির এসআই এরশাদ আলী, এসআই আতিকুজ্জামান, এসআই আশরাফুল ইসলাম, এসআই জীবন রায়সহ অন্যরাও ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন।
- ডিবির সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে মেহেদীর জন্য শুভকামনা জানানো হয়।