খুঁজুন
, ,

ফুলপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
ফুলপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ

ময়মনসিংহ ফুলপুর সংবাদ দাতা  মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে ব্রহ্মপুত্র নদীর একটি শাখার ওপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ আহমেদ। স্থানীয় উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুটির ফলে গ্রামবাসীর চলাচল অনেকটাই সহজ ও নিরাপদ হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রাম ঘেঁষে ব্রহ্মপুত্র নদীর একটি শাখা বয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই শাখা নদী পারাপারে গ্রামবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুম ও দৈনন্দিন কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বার্থে সেখানে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ।

​সেতুটি নির্মাণের ফলে সিংহিমারি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যাতায়াতেও সুবিধা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত চলাচলের সুযোগ পাওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন।

​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ বলেন, “সিংহিমারি গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দেখে আমি এই কাঠের সেতুটি করে দিয়েছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হতে পারলে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাব।

​স্থানীয়দের প্রত্যাশা, এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছারাও পারভেজ আহমেদ নিজ অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন এবং বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে অর্থ প্রদান করেন।

পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পোরশা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা:নওগাঁর পোরশায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস _এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিস রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ সংসদ সদস্য  জনাব মোস্তাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

এ সময় কৃষি অফিসার মামুনুর রশিদ, বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন।

স্ত্রী পালালেন, স্বামী ধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
স্ত্রী পালালেন, স্বামী ধরা

ঠাকুরগাঁও  প্রতিনিধি :ইয়াবা বেচতে গিয়ে ধরা পড়লেন স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী।

২৪ নভেম্মবর (মঙ্গলবার) বিকেলে শহরের বাজারপাড়া এলাকায় পুলিশের অভিযানে রাজু ইসলাম (৩২) আটক হন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৪০ পিস ইয়াবা।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার খবরে অভিযান চালানো হয়। পুলিশ দেখে দুজনই দৌড় দেন। স্বামী ধরা পড়লেও স্ত্রী রুমা আক্তার (২৫) পালিয়ে যান।
পরে রাজুর পকেট থেকে ১০ পিস আর ফেলে যাওয়া পলিথিন থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। সঙ্গে ২টি মোবাইলও জব্দ করা হয়।
রাজু ডিসি বস্তির বাসিন্দা। পুলিশের দাবি, স্বামী-স্ত্রী মিলে এলাকায় ইয়াবা বিক্রি করতেন।
এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক স্ত্রীকে ধরতে অভিযান চলছে।

কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

রিয়াজুল হক সাগর, রংপুর।কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ গ্রামের বাসিন্দা জসমত আলী কে (৬০)ও হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম মুকুল(৩৩) কে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতা জসমত আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইদুল ইসলাম বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এছাড়াও একই রাতে মাদক মামলায় পূর্বচাঁনঘাট গ্রামের আব্দুল কাদেরের পুত্র রাজু মিয়া (২১) খোর্দ্দভূতছাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র মশিউর রহমান (২২) ও ওয়ারেন্ট ভূক্ত আসামি পর্বচাঁনঘাট গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের পুত্র গোলজার হোসেন (২৭)গ্রেফতার করেছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, আসামিদের কে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।