দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
দিনাজপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দিনাজপুরের ভাতখৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস ভারতীয় TENSIWIN 0.5 ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের সিজার মূল্য ৬ লাখ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।




আপনার মতামত লিখুন