ময়মনসিংহ ফুলপুর সংবাদ দাতা মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে ব্রহ্মপুত্র নদীর একটি শাখার ওপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ আহমেদ। স্থানীয় উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুটির ফলে গ্রামবাসীর চলাচল অনেকটাই সহজ ও নিরাপদ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রাম ঘেঁষে ব্রহ্মপুত্র নদীর একটি শাখা বয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই শাখা নদী পারাপারে গ্রামবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুম ও দৈনন্দিন কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বার্থে সেখানে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ।
সেতুটি নির্মাণের ফলে সিংহিমারি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যাতায়াতেও সুবিধা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত চলাচলের সুযোগ পাওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ বলেন, “সিংহিমারি গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দেখে আমি এই কাঠের সেতুটি করে দিয়েছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হতে পারলে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাব।
স্থানীয়দের প্রত্যাশা, এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছারাও পারভেজ আহমেদ নিজ অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন এবং বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে অর্থ প্রদান করেন।
আপনার মতামত লিখুন