হরিপুর পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৯:০০ অপরাহ্ণ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।
  • ২৪ নভেম্মবর (মঙ্গলবার) উপজেলা পরিদর্শনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও শিশু পার্কে বৃক্ষরোপণ করেন।
  • এরপর ‘অক্সিজেন’ নামক সামাজিক সংগঠনের কার্যালয় পরিদর্শন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় ‘বিডি ক্লিন’ ও ‘অক্সিজেন’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাদের চলমান সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংগঠন দুটির কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
  • এছাড়া একটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
  • পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলার ভাতুরিয়া এলাকায় মাদকাসক্তি, বেকারত্ব ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি উন্নয়নবিষয়ক এক সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনেন এবং সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মাদকাসক্তি, বাল্যবিবাহ ও বেকারত্বের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন