খুঁজুন
, ,

পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পোরশা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা:নওগাঁর পোরশায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস _এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিস রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ সংসদ সদস্য  জনাব মোস্তাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

এ সময় কৃষি অফিসার মামুনুর রশিদ, বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন।

স্ত্রী পালালেন, স্বামী ধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
স্ত্রী পালালেন, স্বামী ধরা

ঠাকুরগাঁও  প্রতিনিধি :ইয়াবা বেচতে গিয়ে ধরা পড়লেন স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী।

২৪ নভেম্মবর (মঙ্গলবার) বিকেলে শহরের বাজারপাড়া এলাকায় পুলিশের অভিযানে রাজু ইসলাম (৩২) আটক হন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৪০ পিস ইয়াবা।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার খবরে অভিযান চালানো হয়। পুলিশ দেখে দুজনই দৌড় দেন। স্বামী ধরা পড়লেও স্ত্রী রুমা আক্তার (২৫) পালিয়ে যান।
পরে রাজুর পকেট থেকে ১০ পিস আর ফেলে যাওয়া পলিথিন থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। সঙ্গে ২টি মোবাইলও জব্দ করা হয়।
রাজু ডিসি বস্তির বাসিন্দা। পুলিশের দাবি, স্বামী-স্ত্রী মিলে এলাকায় ইয়াবা বিক্রি করতেন।
এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক স্ত্রীকে ধরতে অভিযান চলছে।

কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

রিয়াজুল হক সাগর, রংপুর।কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ গ্রামের বাসিন্দা জসমত আলী কে (৬০)ও হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম মুকুল(৩৩) কে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতা জসমত আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইদুল ইসলাম বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এছাড়াও একই রাতে মাদক মামলায় পূর্বচাঁনঘাট গ্রামের আব্দুল কাদেরের পুত্র রাজু মিয়া (২১) খোর্দ্দভূতছাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র মশিউর রহমান (২২) ও ওয়ারেন্ট ভূক্ত আসামি পর্বচাঁনঘাট গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের পুত্র গোলজার হোসেন (২৭)গ্রেফতার করেছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, আসামিদের কে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

হাসিরুল ইসলাম, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবাগত অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

কলেজ পরিবার নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছে।