মাদকে নয়,চুরি করতেই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৭:৫৩ অপরাহ্ণ
  • রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুর নগরের দাসপাড়ায় (মাছুয়াপাড়া) অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ৯৬ দিন পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র জমা দেন।
  • অভিযোগপত্রে বলা হয়েছে, চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়িতে অবস্থানের সময় কাটাতে তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
  • এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত দুই ব্যক্তি হলেন নগরের দাসপাড়া এলাকার মৃত কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। তারা বর্তমানে রংপুর জেলা কারাগারে রয়েছেন।
  • অভিযোগপত্রে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
    বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।
  • তিনি বলেন, মূলত চুরির উদ্দেশ্যেই দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে চুরি করতে গিয়ে সময় কাটানোর জন্য তাঁরা ইয়াবা সেবন করেন। এরপর প্রথমে গণপতি চক্রবর্তীকে (৬৫) হত্যা করেন। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীকে (১২) একে একে হত্যা করেন।
    পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন বলে ধারণা ছিল আসামিদের। এ ছাড়া বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণা থেকেও তারা চুরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই চারজনকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।
  • হত্যাকাণ্ডে দুই আসামির সংশ্লিষ্টতার পক্ষে ফরেনসিক পরীক্ষার ফলাফলকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
    পুলিশ কমিশনার।
সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন