খুঁজুন
, ,

মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে থানা মোড় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও ডেইলি সানের জেলা প্রতিনিধি মোঃ ইমরান মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন নির্বাচিত হয়েছে।

এতে সাধারণ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সাদিকুর রহমান রোমান, কোষাধ্যক্ষ ভোরের কথার মাজহারুল ইসলাম মিনহাজ, কার্যনির্বাহী সদস্য বানিজ্য প্রতিদিনের মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মোঃ রাশেদুল ইসলাম, এনটিভি অনলাইনের সাকিব আল হাসান নাহিদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ, আলোকিত সকালের রাসেল রানা।

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের
নব নির্বাচিত সভাপতি ইমরান মাহমুদ ও সাধারণ সম্পাদক রকিব হাসান কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ ।

মাদারীপুরের দুধখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা সোহরাব ফকিরের

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
মাদারীপুরের দুধখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা সোহরাব ফকিরের

0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:2 humanIn:6;

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সোহরাব ফকির। দীর্ঘদিন প্রবাসে থাকার পর নিজ এলাকার মানুষের সেবা, ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এবার নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।‎শুক্রবার বিকেলে দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে মোহাম্মদ সোহরাব ফকিরের উদ্যোগে এক নির্বাচনী প্রচার ও জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভোটার ও তাঁর সমর্থকেরা অংশ নেন।জনসভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোহরাব ফকির বলেন, তিনি নির্বাচিত হলে দুধখালী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।মাদকের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুধখালী ইউনিয়নকে মাদকমুক্ত করতে চান। মাদকের ব্যাপারে তাঁর অবস্থান হবে জিরো টলারেন্স। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।জনসভায় সভাপতিত্ব করেন ছিদ্দিক বেপারি। এ সময় উপস্থিত ছিলেন মান্নান খান, আব্দুর রশিদ মোল্লা, গিয়াস উদ্দিন খান, সাবেক ইউপি সদস্য চুন্নু বেপারি, মামুন আকন, শওকত বেপারি, হারুন ফকিরসহ দুধখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জনসভাকে কেন্দ্র করে হাউসদী বাজার এলাকায় স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সোহরাব ফকিরের চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা ঘিরে দুধখালী ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা ও আগ্রহ বাড়তে শুরু করেছে।

‎‎এদিকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার মধ্য দিয়ে দুধখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাবির হলে আবাসিকতার তালিকা নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তদারকির অভিযোগ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
রাবির হলে আবাসিকতার তালিকা নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তদারকির অভিযোগ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলে আবাসিক শিক্ষার্থীদের তালিকা হাতে নিয়ে তদারকির অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন ও কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। হলের রেজিস্ট্রার ও হাউস টিউটরদের উপস্থিতিতে তারা এ তদারকি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, ছাত্রদলের হল শাখার সভাপতি ও তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আবাসিক শিক্ষার্থীদের তালিকা নিয়ে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। এ সময় তাদের সঙ্গে হল প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে লতিফ হল ছাত্রদল সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, লতিফ হলে পশ্চিম পাশে ব্লকের তৃতীয় তলার ছাদ ওও হলের ডাইনিং, ক্যান্টিনের ছাঁদ ভাঙ্গার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাজেট পাশ করছে । তাহারই প্রেক্ষাপটে বর্তমান হলের পশ্চিম ব্লকের তৃতীয় তলার ছাদ ভাঙ্গার হল প্রশাসন অনুমোদন দেয়। কিন্তু বর্তমানে উক্ত ব্লকে ১৪-১৫ টা রুমে ২৬ -২ শিক্ষার্থী অবস্থান করছে। কারোর আবার পরীক্ষা ওওও চলছে। এ অবস্থায় হল প্রশাসন সিদ্ধান্ত নেয় হলের অন্যান্য ব্লকে যদি কোন সিট ফাঁকা হয় তাহলে উক্ত শিক্ষার্থীদের উক্ত ফাঁকা সিটে কিছু দিনের জন্য রাখবেন। হলের ছাঁদ ভাঙ্গার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তাদের কে পুনরায় উক্ত সিটে শিপট করে দিবেন।।

তিনি বলেন, এই বিষয়টি নবাব আব্দুল লতিফ হল প্রাধ্যক্ষ ড. মো. আতাউল্লাহ স্যার আমাকে অবগত করলেন এবং তিনি রুম ওয়ার্ক করার সিদ্ধান্ত নেন।
আমি স্যার কে তখন অনুরোধ করি স্যার আপনার প্রশাসন যেহেতু রুম ওয়ার্ক করবে আমি ছাত্রদলের এই হলের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কন্ঠস্বরের জায়গা থেকে আমি আপনার প্রশাসন কে রুম ওয়ার্কে সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি আমাকে অনুমতি দিলেন এবং বললেন ঠিক আছে সহযোগিতা করো । তাহার ফলাফল স্বরূপ আজ যখন হল প্রশাসন রুম ওয়ার্ক করতে যাই আমি সহযোগিতা করার উদ্দেশ্যে-স্বরুপ হল প্রশাসনের সাথে থাকি। হল প্রশাসনের ২ জন হাউজ টিউটর স্যার সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারী সকল রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বৈধতা যাচাই-বাছাই করেন।

মুরাদ বলেন, আমি শুধু হল প্রশাসনের রুম ওয়ার্কে দায়িত্বশীল ব্যক্তিবর্গ দের পিছনে দাঁড়িয়ে সবকিছু পরযাবেক্ষণ করি যা ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু হল প্রশাসন যখন শিবিরের ব্লকে রুম ওয়ার্ক করতে যান তখন নবাব আব্দুল লতিফ হল সংসদের সাবেক জিএস নুরুল ইসলাম শহীদ এবং হল সংসদের আরো কয়েকজন প্রতিনিধি সহ হল ছাত্রশিবিরের নেতাকর্মীরা হল প্রশাসন কে বাঁধা প্রদান করেন রুম ওয়ার্ক করতে । সাবেক হল সংসদের জিএস নুরুল ইসলাম শহীদ এবং হল সংসদের অন্যান্য নেতা কর্মী, হল ছাত্র শিবিরের বাধার একপর্যায়ে হল প্রশাসন রুম ওয়ার্ক করা থেকে বিরত হয়ে সেখান থেকে চলে যায়।

তবে কী উদ্দেশ্যে ছাত্রদল নেতাকর্মীরা আবাসিকতার তালিকা নিয়ে তদারকি করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নবাব আব্দুল লতিফ হলের রেজিস্ট্রার মো. করিম আলী বলেন, হলের উত্তর পাশের তৃতীয় তলার ছাদ সংস্কারের কারণে কয়েকজন শিক্ষার্থীর কক্ষ পরিবর্তনের প্রয়োজন হয়েছিল। এ জন্য কোন কোন কক্ষে আসন ফাঁকা রয়েছে, তা দেখতে গতকাল রাতে তাঁরা হলের বিভিন্ন কক্ষে যান।

তিনি বলেন, ‘ওই সময় হল শাখা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেনসহ কয়েকজন আমাদের সঙ্গে ছিলেন। হাউস টিউটরসহ আমরা তাদের বলেছিলাম, এটি যেহেতু হল প্রশাসনের দাপ্তরিক কাজ, তাই তাঁদের না থাকাই ভালো। এরপরও তাঁরা আমাদের পেছনে পেছনে যান। একপর্যায়ে একটি কক্ষে যাচাইয়ের সময় ছাত্রদল নেতাদের দেখে হল সংসদের সাবেক কয়েকজন প্রতিনিধি এসে বাধা দেন।’

এ বিষয়ে হলের রেজিস্ট্রার, হাউস টিউটর এবং বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি আরও পূর্ণাঙ্গ করা যাবে।

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে ১৪১ অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে ১৪১ অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রজ্ঞা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগরে ১৪১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।কাশিমনগর দাশপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালক পুরোহিত ও বডগড় ধর্মমণ্ডলীর রেভারেন্ড ফাদার জুয়েল ম্যাকফিল্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছার কপিলমুনির পুলিশ ফাঁড়ির ইনচার্জ (নিঃ) মো. হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক তপন পাল।প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রূপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল দাশ ও নিখিল দাশ।বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মশারির ব্যবস্থা করা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।প্রজ্ঞা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার কামড় থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪১ জন অসহায় মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়।এ মহতী উদ্যোগে সহযোগিতা করায় নিউইয়র্ক প্রবাসী উত্তম সাহা ও তাঁর সহধর্মিণী মুনমুন সাহা এবং নিউইয়র্কের চিত্রা রোজারিওর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রজ্ঞা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।