খুঁজুন
, ,

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

নারী লোভী
চন্দনা রানী

পুরুষ তুমি নারী লোভী
হইও নাকো দেশে,
একের অধিক আসক্ত হলে
জীবন যাবে শেষে।

কুল-কিনারা সব হারাবে
শুধুই নারীর তরে,
অন‍্যের মতো কন‍্যা শিশু
আছেও তোমার ঘরে।

নিজের ঘরের নারীকে তুমি
দেখ যেমন করে,
ঠিক তেমনি রাখবে নজর
অন‍্য মেয়ের পরে।

তুচ্ছ ভেবে নারীদের তুমি
করো না অপমান,
নারীর তরেই পাচ্ছ তুমি
সমাজেতে সম্মান।

নারী সৃষ্টি নারী স্থিতি
নারীই করে ধ্বংস,
নারীই হলো মহাবিশ্বের
প্রকৃতির এক অংশ।

(রাণীশংকৈল, ঠাকুরগাঁও)
(রচনাকালঃ 19/07/2026 রবিবার)

আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর আল- আমিন এর নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর আল- আমিন এর নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জে মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় ৬ নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মীর আল আমিন এর নেতৃত্বে আদারভিটা থেকে বিশাল মিছিল বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেয়।

মীর আল -আমিন আদারভিটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে আদারভিটা ইউনিয়ন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে রয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ সফল করতে বিএনপি নেতা মীর আল আমিন হাজারো কর্মী সমর্থক নিয়ে মোটরসাইকেল, অটোরিকশা বহরে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়।
মিছিলে অংশ নেওয়া কর্মী সমর্থকরা তাদের প্রিয় প্রার্থী মীর আল আমিন এর নামে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে এবং আনন্দে উচ্ছাসিত হয় কর্মী সমর্থকরা।

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী

মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ একত্রিত হয়ে কাজ করে যাওয়াই সমবায়ের মূল দর্শণ। আমাদের দেশে মধ্যস্বত্ত¡ভোগীদের কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যেমন পায় না তেমনি ক্রেতাকে বেশি দাম দিয়ে পণ্য কিনতে হয়। সমবায় এই মধ্যস্বত্ত¡ভোগীদের উপর নির্ভরতা কমিয়ে গ্রামীণ অর্থনৈতিক বঞ্চনার অবসান ঘটায়। দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী ও গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে সমবায় আন্দোলন আরো বেগবান হওয়া দরকার।

রবিবার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে এক আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায়ের যাত্রা শুরু হয়। আমাদের ইতিহাসেও গ্রাম সমিতি নামক পদ্ধতি চালু ছিল। তখন গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। সম্রাট বা বাদশাকে টেক্স দিতে হতো না। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক গ্রাম সমিতিতে তাদের অর্থ জমা রাখতো ও প্রয়োজনে সেখান থেকে পুঁজি সংগ্রহ করতো। কিন্তু আমাদের দেশে বৃটিশরা এসে তাদের ইউরোপীয় পদ্ধতি চালু করায় স্বয়ংসম্পূর্ণ গ্রাম তছনছ হয়ে যায়। পরবর্তীতে সমবায় আন্দোলনের মাধ্যমে আধুনিক সমবায় ব্যবস্থা চালু হয়। যা আজো অব্যাহত রয়েছে। সমবায়ের ভিত্তিতে একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সাংসদ আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভ‚ঁইয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) এর চেয়ারম্যান আগাস্টিন পিউরীফিকেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ : অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ : অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:জরুরি মুহূর্তে রোগী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও-এর নির্দেশক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি বিধি মোতাবেক এখন থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

*সরকার নির্ধারিত ভাড়া :*
গন্তব্য ভাড়া
রাণীশংকৈল থেকে ঠাকুরগাঁও ৮৪০ টাকা
রাণীশংকৈল থেকে দিনাজপুর ১,২০০ টাকা
রাণীশংকৈল থেকে রংপুর ২,৪০০ টাকা
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জরুরি রোগী পরিবহনে চালকদের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠছিল। এতে বিপাকে পড়ছিলেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। এই হয়রানি বন্ধ করতেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, তালিকাটি সবার জানা থাকলে আর কেউ হয়রানির শিকার হবেন না।