মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ । ৭:৫০ পূর্বাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে থানা মোড় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও ডেইলি সানের জেলা প্রতিনিধি মোঃ ইমরান মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন নির্বাচিত হয়েছে।

এতে সাধারণ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সাদিকুর রহমান রোমান, কোষাধ্যক্ষ ভোরের কথার মাজহারুল ইসলাম মিনহাজ, কার্যনির্বাহী সদস্য বানিজ্য প্রতিদিনের মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মোঃ রাশেদুল ইসলাম, এনটিভি অনলাইনের সাকিব আল হাসান নাহিদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ, আলোকিত সকালের রাসেল রানা।

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের
নব নির্বাচিত সভাপতি ইমরান মাহমুদ ও সাধারণ সম্পাদক রকিব হাসান কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন