এক দশক ধরে অচল সিনেট অধিবেশন
তিন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে অধিবেশন হলেও ব্যতিক্রম রাবি
দীর্ঘ ৩৬ বছরের অচলবস্থা কাটিয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন। নির্বাচনের এক বছর পেরিয়ে গেলেও শপথ হয়নি সিনেটের পাঁচ ছাত্র প্রতিনিধির। আইন অনুযায়ী বছরে অন্তত একবার অধিবেশন আহ্বানের বিধান থাকলেও প্রায় এক দশক ধরে অকার্যকর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরাম। ইতিমধ্যে, রাকসুর মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেট অধিবেশন।
রঠা-প্রতিবাদ
চন্দনা রানী
রবিকে যারা রঠা বলে
মূর্খ ব্যক্তি তারা,
প্রতিবাদে পড়বে ঝড়ে
একটুখানি দাঁড়া।
র’ দিয়ে রবীন্দ্রনাথ
ঠ’ দিয়ে ঠাকুর,
বিশ্বের কবি রবীন্দ্রনাথকে বলে
পা চাটা কুকুর।
হায়রে বোকা হায়রে অধম
জ্ঞান হবে তোর কবে,
মানুষরুপী দেবতাকে তুই
চিনলি না এই ভবে!
যে দেখালো পথের দিশা
তাকেই করিস লাঞ্ছিত,
অসাধারণ কে তুচ্ছ করে
নিজরাই হবি বঞ্চিত।
এতদিনের যাঁর সাহিত্য পড়ে
ডিগ্রি করলে অর্জন,
কিসের লোভে কি উদ্দেশ্যে
করিস তাকে বর্জন?
(রচনাকালঃ 14/10/2026 বুধবার
রাণীশংকৈল, ঠাকুরগাঁও )
হরিপুরে নারীদের পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বেকার যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
গত ১১ অক্টোবর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশিক্ষণ কক্ষে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন।
আয়োজক সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণে উপজেলার কর্মপ্রত্যাশী বেকার যুব নারীদের সেলাই মেশিনে পোশাক তৈরির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হিমা চৌধুরী।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও চন্দন কর প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতেই সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ২১ দিনের এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রশিক্ষণ শেষে যোগ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

