খুঁজুন
, ,

মদিনা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড ফিউচার ক্যাডেট একাডেমি’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
মদিনা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড ফিউচার ক্যাডেট একাডেমি’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:নীতি ও নৈতিকতায় ভবিষ্যৎ বিনিমার্ণে শিক্ষার্থীদের মেধাবী ও সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে ২০২৪ সালে যাত্রা শুরু করে মদিনা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড ফিউচার ক্যাডেট একাডেমি মাদারগঞ্জ শাখা।

প্রতিষ্ঠানটি প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ঢাকা মিরপুর-১২ হেড অফিস থেকে সরাসরি ক্যাডেট কলেজের অধ্যক্ষের মাধ্যমে সু-দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে৷ পাঠদানসহ সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়।

হাইস্কুল শাখার প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসাইন ও প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মোঃ শামছুদ্দিন সাদি সহ মোট ২২ জন শিক্ষক/শিক্ষিকা রয়েছে।
উল্লেখ্য যে, মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এ বিশেষ আকর্ষন হিসেবে থাকছে প্রথম পুরুস্কার একটি ল্যাপটপ সহ পর্যায়ক্রমে মোট ১০০ টি পুরুস্কার।
মেধাবৃত্তি পরীক্ষায় বাংলা-২০,ইংরেজি-৩০,
গণিত-৩০ ও সাধারণ জ্ঞান-২০ চারটি বিষয়ে মোট ১০০ নম্বর। সকাল ১০ টায় প্রথম ও বেলা ১২ টায় দ্বিতীয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় ৫ শতাধিক শিক্ষার্থী ।

মদিনা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড ফিউচার ক্যাডেট একাডেমি মাদারগঞ্জ শাখার আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

মাদারগঞ্জে ইউপি সদস্য যুবলীগ নেতা লাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউপি সদস্য যুবলীগ নেতা লাজু গ্রেফতার

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে ইউপি সদস্য লাজু গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু (৪৬) কে শুক্রবার মধ্যরাতে নিজবাড়ী থেকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। সে বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগরী এলাকার মৃত তোতা মিয়া’র ছেলে। বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।

শনিবার দুপুরে ইউপি সদস্য নাজির হোসেন লাজু কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে হয়েছে বলে জানান মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায়।

আজ ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
আজ ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা ও দায়রা জজ আদালত।

সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়ের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত অবস্থায় আটক হন হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে কার্যকর করা হয় আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড।

দুই বিচারক হত্যার এ ঘটনা দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। ২১ বছর পরও শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হচ্ছে নিহত দুই বিচারককে |

মাদারীপুরের দুধখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা সোহরাব ফকিরের

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
মাদারীপুরের দুধখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা সোহরাব ফকিরের

0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:2 humanIn:6;

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সোহরাব ফকির। দীর্ঘদিন প্রবাসে থাকার পর নিজ এলাকার মানুষের সেবা, ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এবার নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।‎শুক্রবার বিকেলে দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে মোহাম্মদ সোহরাব ফকিরের উদ্যোগে এক নির্বাচনী প্রচার ও জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভোটার ও তাঁর সমর্থকেরা অংশ নেন।জনসভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোহরাব ফকির বলেন, তিনি নির্বাচিত হলে দুধখালী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।মাদকের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুধখালী ইউনিয়নকে মাদকমুক্ত করতে চান। মাদকের ব্যাপারে তাঁর অবস্থান হবে জিরো টলারেন্স। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।জনসভায় সভাপতিত্ব করেন ছিদ্দিক বেপারি। এ সময় উপস্থিত ছিলেন মান্নান খান, আব্দুর রশিদ মোল্লা, গিয়াস উদ্দিন খান, সাবেক ইউপি সদস্য চুন্নু বেপারি, মামুন আকন, শওকত বেপারি, হারুন ফকিরসহ দুধখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জনসভাকে কেন্দ্র করে হাউসদী বাজার এলাকায় স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সোহরাব ফকিরের চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা ঘিরে দুধখালী ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা ও আগ্রহ বাড়তে শুরু করেছে।

‎‎এদিকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার মধ্য দিয়ে দুধখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।