খুঁজুন
, ,

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

স্টাফ রিপোর্টার:  ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে সর্বকালের সর্বোচ্চ দান। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে ১৫টি দানবাক্স খোলা হয়। প্রায় ৪ মাস ২৪ দিন পর খোলা এসব বাক্স থেকে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। এর আগে গত ২৭ জুন ১৩টি বাক্স থেকে ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ টাকা পাওয়া গিয়েছিল।

টানা ১৪ ঘণ্টা ধরে চলে টাকা গণনার কাজ। সকাল ৯টায় মসজিদের দ্বিতীয় তলায় বস্তাগুলোর টাকা ঢেলে গণনা শুরু হয়, শেষ হয় রাত সোয়া ১০টায়। গণনায় অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ১১০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষ। নিরাপত্তায় ছিলেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ, ৮ জন এসআরবি ও ১০ জন আনসার সদস্য।

গণনা শেষে রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানান, দানবাক্স থেকে নগদ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার, স্বর্ণের চামচ, স্বর্ণের বাটিসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে, যার মূল্য পরে নির্ধারণ করা হবে। টাকাগুলো পুলিশ পাহারায় রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদের দানের অর্থ মাদরাসা, এতিমখানাসহ মসজিদ কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন খাতে ব্যয় করা হয়। মসজিদের তহবিলে আগে থেকেই জমা ছিল ১৩৩ কোটি টাকার বেশি। এদিকে সংসদ সদস্য মাজহারুল ইসলাম জানান, মসজিদ কমপ্লেক্সের একটি আধুনিক নকশা প্রায় চূড়ান্ত হয়েছে, শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার:উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপসহ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির সভাপতি (দৈনিক নবচেতনা) শরিফা বেগম শিউলী, সহ-সভাপতি (দৈনিক মানবাধিকার প্রতিনিধি) মোঃ মমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক (দৈনিক বাংলাদেশের খবর) মোঃ রবিন চৌধুরী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক দাবানল) আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (দৈনিক আজকের প্রত্যাশা) মোঃ  নুর জামাল হক, সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক ডেসটিনি) মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক (দৈনিক বাংলাদেশ সমাচার) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধক্ষ (দৈনিক দেশের কন্ঠ) মোঃ সুমন ইসলাম, সহ-কোষাধ্যক্ষ (দৈনিক আজকের প্রত্যাশা) মোঃ শুকরানা, মহিলা বিষয় সম্পাদক (দৈনিক দাবানল) মোছাঃ রিতা সিদ্দিকী, সহ-মহিলা বিষয় সম্পাদক (দৈনিক আখিরা) মোছাঃ নিলুফা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক (দৈনিক একুশের সংবাদ) মোঃ সাকিব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক অগ্নিশিখা) মোঃ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য (দৈনিক চৌকস) শ্রী মঞ্জু রায়, (দৈনিক মত প্রকাশ) মোঃ সাকিব চৌধুরী, সদস্য (দৈনিক একুশে সংবাদ) আবু হাসান মোঃ রোকনুজ্জামান, (দৈনিক চৌকস) মোঃ শাহ কামাল বাবু, (দৈনিক একুশে সংবাদ) মোঃ ইউনুস মিয়া, (দৈনিক বাংলা প্রতিদিন) মেঃ আরিফুল ইসলাম প্রমূখ।  

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের 
সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন, বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা সভাপতি আজিজুল ইসলাম বুলু, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর উপজেলা সভাপতি মোঃ মাহফুজ রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ প্রেসক্লাব কাউনিয়া উপজেলা সভাপতি, মোঃ সারোয়ার আলম মুকুল, সদস্য মোঃ আমজাদ হোসেন , বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিল, বাংলাদেশ প্রেসক্লাব বদরগঞ্জ উপজেলা সদস্য মাহবুব রহমান বিপ্লবসহ স্থানীয় সাংবাদিক ও গুণীজনবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন এবং সংগঠনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা বক্তারা আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

৩ মাস পর কান্তনগরে ফিরছেন কান্তজীউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
৩ মাস পর কান্তনগরে ফিরছেন কান্তজীউ

দিনাজপুর প্রতিনিধি:৩ মাস পর দিনাজপুর রাজবাড়ি থেকে ঐতিহাসিক কান্তনগর মন্দিরে ফিরছেন শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ।

আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার কান্তনগর মন্দিরে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কান্তজীউ বিগ্রহের রাস উৎসব।

এ উপলক্ষে আজ রোববার (২২ নভেম্বর) রাজবাড়ি থেকে ধর্মীয় শোভাযাত্রার মধ্য দিয়ে কান্তনগর মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের পদযাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে চলছে শোভাযাত্রা।

এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। দীর্ঘ তিন মাস পর প্রিয় কান্তজীউ যুগলবিগ্রহকে কান্তনগর মন্দিরে ফিরিয়ে নেওয়াকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

হরিপুরে পুষ্টির প্রেমে জিংক ধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
হরিপুরে পুষ্টির প্রেমে জিংক ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি : শুধু পেট ভরলেই হবে না, শরীরে চাই পুষ্টিও — এই বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) উপজেলা পরিষদের আইসিটি কনফারেন্স রুমে REACTS-IN প্রকল্পের আওতায় HarvestPlus Solutions ও NAF-Bangladesh এর যৌথ আয়োজনে ২০ জন ফ্যাসিলিটেটর ও ভলান্টিয়ার এতে অংশ নেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, জিংক শিশুর বৃদ্ধি, মানসিক ও মেধা বিকাশে কাজ করে। এই বার্তা গ্রামের বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে হবে।
প্রশিক্ষণে জানানো হয়, জিংক ধান সাধারণ ধানের মতোই চাষ করা যায়, ফলনও ভালো হয়। তবে এটি শিশুর বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গর্ভবতী মা ও কিশোরীদের জন্য বিশেষ উপকারী।