খুঁজুন
, ,

৩ মাস পর কান্তনগরে ফিরছেন কান্তজীউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
৩ মাস পর কান্তনগরে ফিরছেন কান্তজীউ

দিনাজপুর প্রতিনিধি:৩ মাস পর দিনাজপুর রাজবাড়ি থেকে ঐতিহাসিক কান্তনগর মন্দিরে ফিরছেন শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ।

আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার কান্তনগর মন্দিরে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কান্তজীউ বিগ্রহের রাস উৎসব।

এ উপলক্ষে আজ রোববার (২২ নভেম্বর) রাজবাড়ি থেকে ধর্মীয় শোভাযাত্রার মধ্য দিয়ে কান্তনগর মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের পদযাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে চলছে শোভাযাত্রা।

এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। দীর্ঘ তিন মাস পর প্রিয় কান্তজীউ যুগলবিগ্রহকে কান্তনগর মন্দিরে ফিরিয়ে নেওয়াকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

হরিপুরে পুষ্টির প্রেমে জিংক ধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
হরিপুরে পুষ্টির প্রেমে জিংক ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি : শুধু পেট ভরলেই হবে না, শরীরে চাই পুষ্টিও — এই বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) উপজেলা পরিষদের আইসিটি কনফারেন্স রুমে REACTS-IN প্রকল্পের আওতায় HarvestPlus Solutions ও NAF-Bangladesh এর যৌথ আয়োজনে ২০ জন ফ্যাসিলিটেটর ও ভলান্টিয়ার এতে অংশ নেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, জিংক শিশুর বৃদ্ধি, মানসিক ও মেধা বিকাশে কাজ করে। এই বার্তা গ্রামের বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে হবে।
প্রশিক্ষণে জানানো হয়, জিংক ধান সাধারণ ধানের মতোই চাষ করা যায়, ফলনও ভালো হয়। তবে এটি শিশুর বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গর্ভবতী মা ও কিশোরীদের জন্য বিশেষ উপকারী।

আ: লীগকে কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা ফয়সল আমীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
আ: লীগকে কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা ফয়সল আমীন
পেয়ার আলী, রংপুর ব্যুরো প্রধান: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (২২ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করুন। কোনো ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না।
তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

অসময়ের বৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভাসছে পানিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
অসময়ের বৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভাসছে পানিতে
রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলসহ বিভিন্ন এলাকায় অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠে কেটে রাখা পাকা ধান ভিজে ও পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। অনেকেই ধান কাটার প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল ঘরে তুলতে পারেননি।
কৃষকেরা জানান, এমনিতেই ধানের বাজারদর কম। এর মধ্যে এই বৃষ্টি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ঋণ করে চাষ করা অনেক কৃষক এখন ফসল নষ্টের আশঙ্কায় দিশেহারা।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।