খুঁজুন
, ,

যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার আহ্বান

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার আহ্বান

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে র‍্যালি,শপথ পাঠ, আলোচনা সভা,প্রশিক্ষণ সনদ প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে সমাজের নানা শ্রেণীপেশার নাগরিকের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান,উন্নয়ন কর্মী রুপন কুমার সরকার,প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান,ছাত্র প্রতিনিধি রাতুল খান রুদ্র, যুব সংগঠক অন্তর হাজং,সৈকত সরকার এবং আজিজুর রহমান পারভেজ।

অনুষ্ঠানে আলোচনাকালে বক্তারা বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান নিয়ামক। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ প্রদান,সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।

তারা আরো বলেন,প্রযুক্তি ব্যবহারের দক্ষতা তরুণদের বড় সম্পদ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুললে শুধু ব্যক্তি নয়, সমাজ ও দেশ উপকৃত হবে।

উল্লেখ্য,তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।

হরিপুর পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
হরিপুর পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল হক
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।
  • ২৪ নভেম্মবর (মঙ্গলবার) উপজেলা পরিদর্শনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও শিশু পার্কে বৃক্ষরোপণ করেন।
  • এরপর ‘অক্সিজেন’ নামক সামাজিক সংগঠনের কার্যালয় পরিদর্শন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় ‘বিডি ক্লিন’ ও ‘অক্সিজেন’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাদের চলমান সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংগঠন দুটির কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
  • এছাড়া একটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
  • পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলার ভাতুরিয়া এলাকায় মাদকাসক্তি, বেকারত্ব ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি উন্নয়নবিষয়ক এক সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনেন এবং সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মাদকাসক্তি, বাল্যবিবাহ ও বেকারত্বের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফুলপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
ফুলপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ

ময়মনসিংহ ফুলপুর সংবাদ দাতা  মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে ব্রহ্মপুত্র নদীর একটি শাখার ওপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ আহমেদ। স্থানীয় উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুটির ফলে গ্রামবাসীর চলাচল অনেকটাই সহজ ও নিরাপদ হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রাম ঘেঁষে ব্রহ্মপুত্র নদীর একটি শাখা বয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই শাখা নদী পারাপারে গ্রামবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুম ও দৈনন্দিন কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বার্থে সেখানে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ।

​সেতুটি নির্মাণের ফলে সিংহিমারি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যাতায়াতেও সুবিধা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত চলাচলের সুযোগ পাওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন।

​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ বলেন, “সিংহিমারি গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দেখে আমি এই কাঠের সেতুটি করে দিয়েছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হতে পারলে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাব।

​স্থানীয়দের প্রত্যাশা, এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছারাও পারভেজ আহমেদ নিজ অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন এবং বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে অর্থ প্রদান করেন।

পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পোরশা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা:নওগাঁর পোরশায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস _এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিস রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ সংসদ সদস্য  জনাব মোস্তাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

এ সময় কৃষি অফিসার মামুনুর রশিদ, বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন।