খুঁজুন
, ,

মাদারীপুরে বাজার নিয়ন্ত্রণে এমপির কঠোর হুঁশিয়ারি: অসাধু ব্যবসায়ীদের জরিমানা

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
মাদারীপুরে বাজার নিয়ন্ত্রণে এমপির কঠোর হুঁশিয়ারি: অসাধু ব্যবসায়ীদের জরিমানা

​মাদারীপুর সদর-২ সংসদীয় আসনের (রাজৈর-মাদারীপুর) সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই বাজার মনিটরিংয়ে তার নিরলস তৎপরতা মাদারীপুরবাসীর মাঝে আস্থার সৃষ্টি করেছে।

​এরই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) দুপুরে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র পুরান বাজার এলাকায় সরেজমিনে বাজার তদারকি করেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক-আশাকের দাম নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়।

​

​যৌথ অভিযান: অভিযানে এমপির সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (এডি) সুচন্দন মন্ডল এবং কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া।

​জরিমানা ও সতর্কতা: অতিরিক্ত মূল্য রাখা ও ব্যবসায়িক অনিয়মের দায়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের মাধ্যমে বেশ কয়েকজন ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করা হয়। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।

​ নিয়মিত এই মনিটরিংয়ের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

​

স্ত্রী পালালেন, স্বামী ধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
স্ত্রী পালালেন, স্বামী ধরা

ঠাকুরগাঁও  প্রতিনিধি :ইয়াবা বেচতে গিয়ে ধরা পড়লেন স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী।

২৪ নভেম্মবর (মঙ্গলবার) বিকেলে শহরের বাজারপাড়া এলাকায় পুলিশের অভিযানে রাজু ইসলাম (৩২) আটক হন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৪০ পিস ইয়াবা।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার খবরে অভিযান চালানো হয়। পুলিশ দেখে দুজনই দৌড় দেন। স্বামী ধরা পড়লেও স্ত্রী রুমা আক্তার (২৫) পালিয়ে যান।
পরে রাজুর পকেট থেকে ১০ পিস আর ফেলে যাওয়া পলিথিন থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। সঙ্গে ২টি মোবাইলও জব্দ করা হয়।
রাজু ডিসি বস্তির বাসিন্দা। পুলিশের দাবি, স্বামী-স্ত্রী মিলে এলাকায় ইয়াবা বিক্রি করতেন।
এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক স্ত্রীকে ধরতে অভিযান চলছে।

কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫

রিয়াজুল হক সাগর, রংপুর।কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ গ্রামের বাসিন্দা জসমত আলী কে (৬০)ও হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম মুকুল(৩৩) কে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতা জসমত আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইদুল ইসলাম বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এছাড়াও একই রাতে মাদক মামলায় পূর্বচাঁনঘাট গ্রামের আব্দুল কাদেরের পুত্র রাজু মিয়া (২১) খোর্দ্দভূতছাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র মশিউর রহমান (২২) ও ওয়ারেন্ট ভূক্ত আসামি পর্বচাঁনঘাট গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের পুত্র গোলজার হোসেন (২৭)গ্রেফতার করেছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, আসামিদের কে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

হাসিরুল ইসলাম, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবাগত অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

কলেজ পরিবার নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছে।