খুঁজুন
, ,

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি | নেত্রকোণা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪নং বিরিশিরি ইউনিয়ন শাখার সকল ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাপাসাটিয়া বাজার ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: সাহাবুদ্দিন মেম্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া।

এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম মন্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উজ্জ্বল,বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক ফকির,সদস্য সচিব আবুল বাশার বাদশা,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল আমিন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক।

অনুষ্ঠানে আলোচনাকালে অতিথিরা বলেন,সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে এগিয়ে নিতে হবে। দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে আওয়ামী লীগ রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে,এখন আর সেই দিন নেই। আমাদেরকে মানুষের ঘরে ঘরে,দুয়ারে দুয়ারে যেতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে পারলেই বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে।

নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

হাসিরুল ইসলাম, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবাগত অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

কলেজ পরিবার নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছে।

১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ সদরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার বর্ষাইল উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইদুল (৩৪), গ্রাম নামা নারসি ফকিরপাড়া এবং তার সহযোগী হাসান (২৭), গ্রাম ভবানীনগর। মাইদুলের দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে |

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।