খুঁজুন
, ,

নেত্রকোণায় পাহারাদারকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আরো ৫ ডাকাত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | নেত্রকোণা
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
নেত্রকোণায় পাহারাদারকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আরো ৫ ডাকাত গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেইরি ফার্মের পাহারাদারকে হত্যা করে ৭টি গরু ডাকাতির মামলায় আরো ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) ও মো. ইউনুস আলী (৪৫)। ওই ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার জানান,গত ৬ মার্চ গভীর রাত থেকে সকাল পর্যন্ত যেকোনো একসময়ে দুর্গাপুর উপজেলার গোদারিয়া এলাকায় গরুর খামারে পাহারাদার জয়নাল উদ্দিনকে খুন করে খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। পরে ১০ মার্চ ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতদের হেফাজত থেকে ওই ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুড়ি, রেঞ্চ এবং বেশকিছু ক্রু ড্রাইভারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

এই ডাকাতির মামলায় এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হরিপুর পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
হরিপুর পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল হক
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।
  • ২৪ নভেম্মবর (মঙ্গলবার) উপজেলা পরিদর্শনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও শিশু পার্কে বৃক্ষরোপণ করেন।
  • এরপর ‘অক্সিজেন’ নামক সামাজিক সংগঠনের কার্যালয় পরিদর্শন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় ‘বিডি ক্লিন’ ও ‘অক্সিজেন’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাদের চলমান সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংগঠন দুটির কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
  • এছাড়া একটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
  • পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলার ভাতুরিয়া এলাকায় মাদকাসক্তি, বেকারত্ব ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি উন্নয়নবিষয়ক এক সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনেন এবং সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মাদকাসক্তি, বাল্যবিবাহ ও বেকারত্বের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফুলপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
ফুলপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ

ময়মনসিংহ ফুলপুর সংবাদ দাতা  মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে ব্রহ্মপুত্র নদীর একটি শাখার ওপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ আহমেদ। স্থানীয় উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুটির ফলে গ্রামবাসীর চলাচল অনেকটাই সহজ ও নিরাপদ হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রামভদ্রপুর ইউনিয়নের সিংহিমারি গ্রাম ঘেঁষে ব্রহ্মপুত্র নদীর একটি শাখা বয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই শাখা নদী পারাপারে গ্রামবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুম ও দৈনন্দিন কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বার্থে সেখানে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ।

​সেতুটি নির্মাণের ফলে সিংহিমারি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যাতায়াতেও সুবিধা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত চলাচলের সুযোগ পাওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন।

​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ বলেন, “সিংহিমারি গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দেখে আমি এই কাঠের সেতুটি করে দিয়েছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হতে পারলে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাব।

​স্থানীয়দের প্রত্যাশা, এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছারাও পারভেজ আহমেদ নিজ অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন এবং বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে অর্থ প্রদান করেন।

পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
পোরশায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পোরশা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা:নওগাঁর পোরশায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস _এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিস রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ সংসদ সদস্য  জনাব মোস্তাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

এ সময় কৃষি অফিসার মামুনুর রশিদ, বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন।