খুঁজুন
, ,

দুর্গাপুরে বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন জামাল মাস্টার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
দুর্গাপুরে বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন জামাল মাস্টার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দলটির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘ সময় পর ২৮ জুন,শনিবার সকাল ১০টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দুর্গাপুর উপজেলা বিএনপির ত্যাগী ও কর্মীবান্ধব নেতা আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। ইতোমধ্যে তার প্রার্থীতা কেন্দ্র করে দলটির তৃণমূল সহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বলছেন,জামাল উদ্দিন মাস্টার একজন সৎ,যোগ্য ও পরীক্ষিত নেতা। দলের দু:সময়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলকে সুসংগঠিত রাখতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

বিএনপির তৃণমূলের একাধিক কর্মী বলেন,দলের রাজনৈতিক শক্তি অটুট রাখতে গিয়ে বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দলের কঠিন সময়ে তিনি কর্মীদের পাশে থেকেছেন,তাদের নানাভাবে সহযোগিতা করেছেন।

নেতাকর্মীরা আরো বলেন,জামাল মাস্টারের সততা কর্মীদের অনুপ্রাণিত করে। তিনি শিক্ষিত ও মেধাবী মানুষ হিসেবে সর্বমহলে অগ্রগণ্য।

দুর্গাপুর উপজেলা বিএনপির এই সম্মেলন ঘিরে ব্যানার,ফেস্টুন,বিলবোর্ডে সজ্জিত হয়েছে দুর্গাপুর পৌর শহর সহ আশপাশের এলাকা। সম্মেলন ঘিরে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্দীপনা বিরাজ করছে। এই সম্মেলনে জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশা করছেন এই সম্মেলনের মধ্য দিয়ে সৎ,যোগ্য,ত্যাগী নেতৃত্বই নির্বাচিত হয়ে আসবেন।

নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

হাসিরুল ইসলাম, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবাগত অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

কলেজ পরিবার নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছে।

১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ সদরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার বর্ষাইল উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইদুল (৩৪), গ্রাম নামা নারসি ফকিরপাড়া এবং তার সহযোগী হাসান (২৭), গ্রাম ভবানীনগর। মাইদুলের দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে |

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।