খুঁজুন
, ,

দিনাজপুর গোর- এ -শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
দিনাজপুর গোর- এ -শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।
২৩ একর জমি নিয়ে বিস্তৃত গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
জানা গেছে , ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ ১৪৯টি মাইক রাখা হয়। ছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়।
সকাল থেকে মাঠে আসতে শুরু করে মুসল্লিরা। সকাল ৯টা বাজার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। এই জামাতে নামাজ আদায় করেন ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
এই মাঠে নামাজ আদায় করবেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি :আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায়  চেয়ারম্যান প্রার্থী  মীর আল-আমিন।  মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে  অনেক আগে ভাগেই মাঠে নেমেছেন সমাজের গ্রহণযোগ্য নেতা তরুণ সমাজ সেবক মীর আল- আমিন। ছাত্র জীবন থেকেই রয়েছে জনগণের সেবা করার লক্ষ্য। চা স্টল,হাট-বাজার, কৃষকের মাঠ সব জায়গায় চেয়ারম্যান পদে আলোচনায় মীর আল আমিন।   ইতোমধ্যে সকলের দোয়া ও  ভোটারদের সাড়া পাচ্ছেন তিনি।  আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তরুণ সমাজ সেবক মীর আল-আমিন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশে আর্দশিত হয়ে উপজেলা বিএনপি’র নির্দেশনায় সকল দলীয় কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি। ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ধর্মীয়,  সামাজিক স্বেচ্ছাসেবি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চাই। সর্বশেষ  ইউনিয়নের হাজারো মানুষকে নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী মীর আল আমিনের নেতৃত্বে বালিজুড়ী হাইস্কুল মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সমাবেশ সফল করেন।

মীর আল -আমিন আদারভিটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে  আদারভিটা ইউনিয়ন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে রয়েছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তিনি।

রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

স্টাফ রিপোর্টার, রংপুর।রংপুর মহানগরীর হাজীরহাটে দেশব্যাপী ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে সড়কে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল গফ্ফারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাজীরহাট থানায় এজাহার দিয়েছেন থানা যুবদলের আহ্বায়ক মো. লিয়াকত হোসেন লিমন।

এজাহারে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মো. আব্দুল গফ্ফারকে (৪৫)। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। প্রকাশিত নির্বাচনী ফলাফল ও সংবাদ প্রতিবেদনেও তাঁর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া যায়।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যুবদলের নেতাকর্মীরা হাজীরহাট থানার সুকানচৌকি বাজারে পিকনিক করেন। পরে বুড়িরহাট বাজারে কোমল পানীয় পান করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ১০ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হরিরাম পিরোজ এলাকার হাজীরহাট বটতলা বাজার থেকে বুড়িরহাটগামী সড়কের ছোট ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা দেখতে পান তারা।
এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনলাইনে আহ্বান করা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে পাকা সড়কের ওপর পেট্রোল ঢেলে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল বলেও উল্লেখ করা হয়েছে।
এজাহারকারী লিয়াকত হোসেন লিমনের দাবি, তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা মোটরসাইকেল থেকে নেমে তাদের ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা ঘটনাস্থলে ২৪টি বাঁশের লাঠি ও দুই বোতল পেট্রোল ফেলে যান। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা।
এজাহারে নাম উল্লেখ করা ১৯ জন হলেন—১. মো. ছাবেরুল ইসলাম ছাবের, ২. মো. আব্দুল গফ্ফার, ৩. মো. শেখ রাশেদ, ৪. মো. আবু হাসান লেবু, ৫. মো. মাসুম পারভেজ, ৬. মো. ফারুক মিয়া, ৭. মো. তৌহিদুল ইসলাম তুহিন, ৮. মো. হাসান আলী, ৯. মো. স্বপন মিয়া, ১০. মো. রতন মিয়া, ১১. মো. মিজানুর রহমান মিলন, ১২. নকিবুল ইসলাম সোহান, ১৩. মোহাম্মদ আলী পলাশ, ১৪. মো. মমিনুল ইসলাম, ১৫. মো. হামিদ আলী, ১৬. মো. ইব্রাহিম উল্লাহ খলিল, ১৭. মো. হাসানুজ্জামান রাশেদ, ১৮. মো. রায়হানুজ্জামান বাবু ও ১৯. মো. শহিদার রহমান।
এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারকারী অভিযোগ করেছেন, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মঘট বাস্তবায়নে সহযোগিতাকারী।
এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) বলেন ‘মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার হচ্ছে।