খুঁজুন
, ,

দিনাজপুরে ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান এর নেসকো-২ কার্যালয় পরিদর্শন

মোঃ শাকিরুল ইসলাম
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
দিনাজপুরে ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান এর নেসকো-২ কার্যালয় পরিদর্শন

 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই – নেসকো এর ব্যবস্থাপনা পরিচালক মোঃখলিলুর রহমান ৭ মার্চ-২০২৫ শুক্রবার দিনাজপুরের বালুবাড়ি পাওয়ার হাউজ নেসকো -২ এর কার্যালয় পরিদর্শন করেছেন।

এ সময় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোসাদ্দেক কবির , নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক ও নেসকো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়ন -রেজি: নং বি -২২৩৩ এর পক্ষে কেন্দ্রীয় সভাপতি মো:কামরুল হায়দার ।
এ সময় নেসকোর অন্যান্য শ্রমিক কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক নেসকো -২ এর কার্যালয় ঘুরে দেখেন। অফিসের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি-২০২৫ বুধবার বিকেলে দিনাজপুর পাওয়ার হাউজের জোনাল মেরামত কারখানায় শর্ট সার্কিটে আগুন লাগলে ক্ষতিসাধন হলে তিনি শুক্রবার পরিদর্শনে আসেন।

ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

হরিপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হরিপুর উপজেলার ঝারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি পদে নির্বাচন।

গত ২২ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন দুই প্রার্থী। শেষ পর্যন্ত খাতা প্রতীকে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন  আমিরুল ইসলাম | তার প্রতিদ্বন্দ্বী এ. কে. এম বদরুদ্দোজা চৌধুরী কলম প্রতীকে ৫ ভোট পেয়েছেন।

প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেয়াজ জামান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ঝারবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদুর রহমান।

নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

রাণীশংকৈল প্রতিনিধি: রাণীশংকৈল উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন জনাব শাহরিয়ার আহমেদ খান।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বদলি হয়ে রাণীশংকৈলে যোগদান করবেন। তার পরিচিতি নম্বর ২৪-৪১০০১৩৯।

একই আদেশে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় মোট ১১ জন সহকারী কমিশনার (ভূমি) কে বদলি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি রাণীশংকৈলে এসে দায়িত্বভার গ্রহণ করবেন।

মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কাজ করছে পুলিশ।