খুঁজুন
, ,

দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও কোর্ট পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো মাসুদুর রহমান জন | দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ
দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও কোর্ট পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন ও কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ শামছুল আলম এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির কর্মদক্ষতার বিভিন্ন নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণকালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে তাঁকে ফুলেল ও স্মৃতিস্মারক উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন এবং অধঃস্তন কর্মকর্তাবৃন্দ।

জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে দিনাজপুর সদর সার্কেল এর দায়িত্ব পালনরত অবস্থায় সম্প্রতি জয়পুরহাট জেলায়  এবং জনাব মোঃ শামছুল আলম, আরএমপি, রাজশাহীতে বদলি প্রাপ্ত হন।

নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

হাসিরুল ইসলাম, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবাগত অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

কলেজ পরিবার নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছে।

১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ সদরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার বর্ষাইল উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইদুল (৩৪), গ্রাম নামা নারসি ফকিরপাড়া এবং তার সহযোগী হাসান (২৭), গ্রাম ভবানীনগর। মাইদুলের দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে |

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।