খুঁজুন
, ,

চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

কচুয়া চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় উপজেলার কড়াইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মাছ চাষির পুকুরে বিষ ঢেলে ৫০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশী খলিলুর রহমানের ছেলে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) গিয়াস উদ্দিন ওই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

 

কচুয়া থানার অভিযোগ সূত্র ও অভিযোগকারী ভুক্তভোগী নলুয়া গ্রামের আবু হানিফের ছেলে মঞ্জুরুল আজিজ বলেন, আমার বসত বাড়ির ৩০ শতাংশ জলকরের একটি পুকুর ৫ বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাব করলে বিবাদী গিয়াস উদ্দিনকে আমার পুুর  ৫ বছরের জন্য লিজ‌ চুক্তি সম্পাদন কির ।  ৫ বছরের মেয়াদ ২/০২/২০২৫ইং তারিখে শেষে হওয়ার পূর্বে বিবাদীকে একাধিক বার বরার পর বলার পরে মাছ ধরে পুকুর খালি করে দেয়ার পরে আমি প্রায় ৫০ হাজার টাকার দেশী বিভিন্ন প্রজাতির মাছ ফেলি । আমি  আমার পুকুরে মাছ ফালানোর পর বিবাদী আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে‌ পূর্ণরায় তার কাছে লিজে পুকুর দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারি সকালে আবু হানিফ, জাহানারা বেগম ও আবুল হোসেন আমার অভিযোগের সাক্ষীদের উপস্থিতিতে আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা ৫০, হাজার টাকার মাছ মেরে ক্ষতি সাধন করলে এই ঘটনায় কচুয়া থানায় আমি গিয়াস উদ্দিনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি এঘটনার কচুয়া উপজেলা প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি।

 

এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান,বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

হাসিরুল ইসলাম, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবাগত অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

কলেজ পরিবার নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছে।

১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ সদরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার বর্ষাইল উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইদুল (৩৪), গ্রাম নামা নারসি ফকিরপাড়া এবং তার সহযোগী হাসান (২৭), গ্রাম ভবানীনগর। মাইদুলের দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে |

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।