খুঁজুন
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন, ১৪৩২

গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটিতে অন্তর্ভুক্ত ব্যারিস্টার কায়সার,প্রফেসর ওয়াহিদুজ্জামান ও ডা. রফিকুল

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটিতে অন্তর্ভুক্ত ব্যারিস্টার কায়সার,প্রফেসর ওয়াহিদুজ্জামান ও ডা. রফিকুল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর একেএম ওয়াহিদুজ্জামান এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৯ জুন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনের জন্য কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী ঘোষিত কর্মসূচি আগামী ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত পালন করবে দলটি। গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার-বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’কে স্মরণ করবে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে– ৩০ জুন শহীদ মিনারে (রাত) ছাত্রদলের উদ্যোগে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’; ১ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান; ৩ জুলাই ড্যাবের উদ্যোগে দেশব্যাপী রক্তদান কর্মসূচি; ৫ জুলাই ঢাকা ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট; ৯ জুলাই ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সেমিনার; ১১ জুলাই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান; ১২ জুলাই ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সব শহীদ পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা; ১৪ জুলাই ঢাকা (শহীদ মিনার) বাস্তবায়ন কমিটির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান; ১৫ জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন (বিশেষ আলোচনা অনুষ্ঠান); ১৬ জুলাই ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ; ১৭ জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাবিতে স্মরণসভা; ১৮ জুলাই ওলামা দলের উদ্যোগে দেশব্যাপী দোয়া মাহফিল, মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ; ১৯ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টার ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়’; ২০ জুলাই কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান (শহীদ জিয়া উদ্যান ও সারাদেশে বৃক্ষরোপণ)।

২১ জুলাই ঢাকা গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা; ২২ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান; ২৩ জুলাই শাহবাগে মোমবাতি প্রজ্বালন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ‘স্মৃতিস্তম্ভ: জুলাই-এ লাশের সারি’; ২৪ জুলাই দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী; ২৫ জুলাই দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী (কূটনীতিকদের জন্য সংরক্ষিত); ২৬ জুলাই মানিক মিয়া অ্যাভিনিউতে বাস্তবায়ন কমিটির উদ্যোগে গ্রাফিতি অংকন– ‘গণঅভ্যুত্থান ২০২৪ দেশে দেশে’ কর্নার ‘গণসংগীত’; ২৭ জুলাই বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন; ২৮ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান; ২৯ জুলাই ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ গণতান্ত্রিক পথযাত্রায় শিশু; ৩০ জুলাই ‘নারকীয় জুলাই’ (সাভার-আশুলিয়া থানায় লাশ পোড়ানোর স্থানে জনসভা)।

৩১ জুলাই ঢাকাসহ সারাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মার্চ ফর জাস্টিস; ১ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান-২০২৪ এর বিশেষ স্থান যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরা ও মিরপুরে জনসভা; ২ আগস্ট নয়াপল্টনে জনতার জুলাই-আগস্ট; জনতার কারফিউ (পথনাটক)– ‘পালাব না, কোথায় পালাব?, শেখ হাসিনা পালায় না’; ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ; ৪ আগস্ট যুবদলের উদ্যোগে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ কর্মসূচি; ৬ আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার বিজয় মিছিল করবে বিএনপি।

মাদারীপুরে চাঁদা না পেয়ে সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ আহত একাধিক

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
মাদারীপুরে চাঁদা না পেয়ে সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ আহত একাধিক

মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নে চাঁদা না পেয়ে এক সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সিনিয়র সাংবাদিক মাসুদ হোসেন খান জানান, একই এলাকার মৃত বাবন খাঁর ছেলে জাভেদ খাঁ ও তার ছেলে সুজন খাঁ দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি করে আসছিল। বিভিন্ন সময় তার কাছে নগদ চাঁদা দাবি করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে এবং ক্ষতিসাধনের হুমকি দিতে থাকে।

অভিযোগে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৯ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে তার বসতবাড়িতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এর ধারাবাহিকতায় ১১ মার্চ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে আগুন দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় জাভেদ খাঁর নির্দেশে সুজন খাঁ, ইমরান খান, রোমান খান, নাছিমা বেগম, মুনি বেগমসহ আরও ১০–১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির উঠানে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক মাসুদ হোসেন খান বলেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয়। পরে লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়ে ইসমিতা খান মমির চুল ধরে টানাহেঁচড়া করা হয় এবং তার গলায় থাকা প্রায় এক ভরি তিন আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

মাসুদ হোসেন খান বর্তমানে এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি দৈনিক গণতদন্ত পত্রিকার মফস্বল সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিনিয়র যুগ্ম মহাসচিব পদেও দায়িত্বে রয়েছেন

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

দিনাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
১০ ও ১১ মার্চ ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প, কাটলা বিশেষ ক্যাম্প, মনিপুর বিওপি ও দাইনুর বিওপি পৃথক পৃথকভাবে মোট ৬টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩,৬৭০ পিস বাংলাদেশি মদ তৈরির বড়ি, ২৮৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১টি মোটরসাইকেল আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৯,১০,৫০০ (নয় লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।