খুঁজুন
, ,

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং

রাশেদুজ্জামান রিমন | কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং। ছবি রাশেদুজ্জামান রিমন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে মিরপুর পৌর বাজারের ঈগল চত্বর ও তহ বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে নিম্নমানের পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এবং পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

হাসিরুল ইসলাম, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নবাগত অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

কলেজ পরিবার নবাগত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছে।

১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ সদরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার বর্ষাইল উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইদুল (৩৪), গ্রাম নামা নারসি ফকিরপাড়া এবং তার সহযোগী হাসান (২৭), গ্রাম ভবানীনগর। মাইদুলের দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে |

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।