খুঁজুন
, ,

দিনাজপুরে ৩৯২ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
দিনাজপুরে ৩৯২ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তের ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না।

নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

মিঠন বারোয়ার নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে রাস্তার ধারে অবস্থিত একটি কাঠের সো-মিল (কাঠ চেরাই মিল)। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মিলের সব যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন মিল মালিক বেলাল হোসেন। এতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় রাস্তার পাশে অবস্থিত বেলাল হোসেনের কাঠের সো-মিলে আগুনের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই মিলের বিভিন্ন অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে মিলের অধিকাংশ সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তার কাঠের সো-মিলে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন। কিন্তু শেষ পর্যন্ত আগুনে তার মিলের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আক্ষেপ করে বেলাল হোসেন বলেন, “আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, তা বুঝতে পারছি না।”

এ ঘটনায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মিল মালিকের। দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয় দিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটি আগুনে ধ্বংস হয়ে যাওয়ায় তার জীবিকা নির্বাহ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

চরপাকেরদহ ইউনিয়নে ভোটের মাঠে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহ্ মজনু ফকির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
চরপাকেরদহ ইউনিয়নে ভোটের মাঠে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহ্  মজনু ফকির 

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:চরপাকেরদহ  ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায়  চেয়ারম্যান প্রার্থী  সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ।  মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ  ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অনেক আগে ভাগেই মাঠে নেমেছেন তিনি। ছাত্র জীবন থেকেই রয়েছে জনগণের সেবা করার লক্ষ্য। চা স্টল,হাট-বাজার, কৃষকের মাঠ সব জায়গায় চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ।   ইতোমধ্যে সকলের দোয়া ও সহযোগিতায়  ভোটারদের সাড়া পাচ্ছেন তিনি।  আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমাজ সেবক অবঃ সেনা নায়েক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির   কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশে আর্দশিত হয়ে উপজেলা বিএনপি’র নির্দেশনায় সকল দলীয় কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন । ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ধর্মীয়,  সামাজিক, বিভিন্ন  জনদুর্ভোগ লাঘবে জনসাধারণের ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চান । সর্বশেষ  ইউনিয়নের হাজারো নেতাকর্মী সমর্থক ও ভোটারদের নিয়ে  বালিজুড়ী হাইস্কুল মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সমাবেশ সফল করেন তিনি।

শাহ্ মোঃ মজনু ফকির ১ নং চরপাকেরদহ  ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক, বর্তমানে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এর দায়িত্বে রয়েছেন । রয়েছে দল ও দলের নীতিনির্ধারকদের প্রতি এবং ইউনিয়নবাসীর প্রতি শতভাগ আস্থা ও বিশ্বাস এ জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।

দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

দিনাজপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দিনাজপুরের ভাতখৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস ভারতীয় TENSIWIN 0.5 ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের সিজার মূল্য ৬ লাখ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।