খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

কচাকাটায় ধর্ষণ চেষ্টায় ২ লাখ ৬০ হাজার টাকায় মীমাংসিত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ২:১৫ অপরাহ্ণ
কচাকাটায় ধর্ষণ চেষ্টায় ২ লাখ ৬০ হাজার টাকায় মীমাংসিত

কুড়িগ্রামের কচাকাটায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুদ্ধি প্রতিবন্ধী মোহাম্মদ আলী টসা নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত রোববার (৩০ মার্চ) বিকেলে প্রস্তাবিত কচাকাটা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পদ্মারচর মন্ডলপাড়া গ্রামে।

এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যানের কথা উপেক্ষা করে ভোর রাতে তড়িৎ গতিতে শালিশী বৈঠকের মাধ্যমে ২ লাখ ৬০ হাজার টাকায় বিষয়টি রফাদফা করার অভিযোগ উঠেছে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম, স্থানীয় জোরদার কাশেম, স্থানীয় মৌলভী ও ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম মোল্লার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, গত রোববার বিকালে মেয়েটি অভিযুক্ত আলী টসার দোকানে ডিম আনতে যান। এসময় ওই বৃদ্ধা মেয়েটির হাত ধরে টানাটানি করলে মেয়েটি চিৎকার দেয়। পরে এ ঘটনাটি শালিশী বৈঠকে মিমাংসা হওয়ার সিদ্ধান্ত হয় । আমরা জানি আলী টসা পাগল প্রকৃতির। স্থানীয় ইউপি চেয়ারম্যান রংপুরে থাকায় শালিশের তারিখটি পেছানোর কথা বলা হলেও পরে তাড়াহুড়া করে ঈদের পরের দিন বুধবার ভোর ৫ টার দিকে বিচার কাজ শেষ করেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম, স্থানীয় জোরদার কাশেম, স্থানীয় মৌলভী ও ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম মোল্লা।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, পদ্মারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জন সম্মুখে বিচার করবেন বলে কথা হয়েছিলো, পরে ঈদের পরের দিন এলাকাবাসী সবাই স্কুল মাঠে যায় ওখানে স্থানীয় মহৎ ব্যক্তিবর্গ জানান, ইউনিয়নের চেয়ারম্যান না থাকার অভিযোগে সেদিনের বিচার পরের দিন বুধবার দুপুর ২ ঘটিকায় সেই বিদ্যালয়ের মাঠে করবেন । কিন্তু দুপুর ২ টায় বিচার কাজ না করে সেদিনের ভোর রাতে চুপি চুপি বিচার শেষ করে দেন মাতব্বররা।

এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে স্থানীয় মাতব্বরদের হামলায় ৩ যুবক আহত হন। আহতরা হলেন, মোঃ কামরুল, মোঃ লুৎফর ও মোঃ জাহিদুল। তারা জানান, একজন বুদ্ধিপ্রতিবন্ধীকে কৌশলে ফাঁসানো হচ্ছে। আমরা দিনের বেলায় প্রকাশ্যে বিচারের দাবি করেছিলাম, যার কারণে মেম্বারদের লোকজন আমাদের মারধর করেছে।

শালিশী বৈঠকের বিষয়ে জানতে মেয়ের বাবা মোগল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লা বলেন, মেয়েটির সাথে রেফের ঘটনা ঘটেনি। তার শরীরে এমন কোন চিহ্ন পাওয়া যায়নি। তাই আমরা স্থানীয়রা বসে বিষয়টি মিমাংশা করে দিয়েছি।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আমি রংপুরে অবস্থান করছি। অভিযুক্ত আলী মানসিকভাবে প্রতিবন্ধী এবং তাদের আত্মীয়। আমি মিমাংসার বিষয়টি পেছাতে বলেছি, তারা আমার কথা শোনেনি।

অভিযুক্ত আলী টসা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল আলম বলেন, এটি একটি দুর্গম এলাকা। মেয়েটির সাথো ধর্ষণের ঘটনা ঘটেনি, মূলত এটা ইভটিজিং। আমরা মেয়ের বাবাকে বলেছি অভিযোগ দিতে মেয়ের বাবা অভিযোগ দেয়নি। পরে শুনেছি স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়েছে।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।