খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

মহেশখালীর কৃতি সন্তান নুরুল আজিম: ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল যাত্রা ও অবদান

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
মহেশখালীর কৃতি সন্তান নুরুল আজিম: ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল যাত্রা ও অবদান

মহেশখালীর কৃতি সন্তান নুরুল আজিম: ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল যাত্রা ও অবদান

মহেশখালীর গর্ব মো: নুরুল আজিম তার কর্মজীবন ও ক্রীড়াঙ্গনে অসাধারণ সাফল্যের জন্য দেশজুড়ে প্রশংসিত। তিনি বাংলাদেশের বিডিআরের (বর্তমানে বিজিবি) একজন সম্মানিত কর্মকর্তা ছিলেন এবং কুস্তি খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদক অর্জন করেছেন।

পারিবারিকভাবে তিনি এমপি ও চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয়কারী মরহুম রশীদ মিয়ার আপন বড় ভাই মরহুম আবুল খায়ের মাস্টারের সন্তান। তাঁর বড় ভাই মরহুম নুরুল আবছার (বিসিএস) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রথম শ্রেণির কর্মকর্তা ছিলেন, আর মেজ ভাই মরহুম নুরুল ইসলাম ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

নুরুল আজিমের শিক্ষাজীবন শুরু হয় পিলখানা বিডিআর একাডেমিতে, যেখানে তিনি উচ্চশিক্ষায় গভীর আগ্রহ প্রদর্শন করেন। ১৯৭৬ সালের ২৬ জুলাই তিনি বিডিআরে যোগ দেন এবং ল্যান্স নায়েক, নায়ক এবং অবশেষে হাবিলদার পদে উন্নীত হন।

একজন কৃতি কুস্তিগীর হিসেবে তিনি বাংলাদেশ অলিম্পিকে স্বর্ণপদক (১৯৮০) অর্জন করেন। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় তিনি একাধিক স্বর্ণপদক (১৯৮১, ১৯৮৩) এবং রৌপ্যপদক (১৯৮২, ১৯৮৪) লাভ করেন। ১৯৮৬ সালে লাহোর, পাকিস্তানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

১৯৮৮ সালে চতুর্থ বাংলাদেশ গেমসে তিনি স্বর্ণপদক জয় করেন এবং ১৯৮৯ সালে দক্ষিণ এশিয়ান ফেডারেশন (সাফ) গেমসের কুস্তি প্রতিযোগিতায় তৃতীয় হন।

পেশাগত জীবনের শেষ পর্যায়ে তিনি বিডিআরের হাবিলদার পদে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি একজন আদর্শ সৈনিক ও নেতা হিসেবে পরিচিত ছিলেন।

নুরুল আজিমের অবদান তার কর্মজীবনের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়; তিনি তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। ক্রীড়াঙ্গনে তার অসামান্য সাফল্য মহেশখালীর মানুষের জন্য গর্বের বিষয় এবং জাতীয় ক্রীড়া উন্নয়নে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামানের নির্দেশনায় এবং পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় মোঃ রাশেদুল ইসলাম (২৯)-এর নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।