খুঁজুন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

সৌহার্দ্যের ঈদ ও আমাদের শিক্ষা-দীক্ষা

মোঃ রিয়াজুল ইসলাম |স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
সৌহার্দ্যের ঈদ ও আমাদের শিক্ষা-দীক্ষা

আর দু’দিন পরেই আসবে ঈদ-উল-ফিতরঃ আনন্দের, সৌহার্দ্যের ঈদ। মাগরিবের আজানের ধ্বনি গোধূলির রঙে মিশে, থমথমে শুনশান পাড়া বেয়ে গেরস্তের খাবারের থালা ও ঠাণ্ডা শরবতে পৌঁছাবে না ইফতারির মহানন্দ। থাকবেনা ভোর রাতে সেহেরির আয়োজন। এবারের ঈদকে সামনে রেখে সবচেয়ে ব্যথিত করবে ফিলিস্তিনের গাজায় উগ্রপন্থী ইসরায়েলের বর্বরোচিত হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ। আরও বেদনাবিধুর করবে জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারগুলোর শোকবহ ঈদ।

বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে, ক্রিসমাস বা দুর্গাপুজোয় যে ভাবে ‘ধর্ম যার যার উৎসব সবার বলা হয়’ তবে কী এ কথা ইদের বেলায় খাটে না? নিশ্চয়ই খাটে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে ইদও সব ধর্মের মানুষের উৎসব হোক।

ঈদ উৎসবের ভেতরে আত্ম চরিত্রের নানা সম্ভাবনা ও সীমাবদ্ধতাকে আয়নার মতো করে নিজের কাছে দেখে নেওয়ার সময়। প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে মানবিকতা, সহমর্মিতা, দয়া-দাক্ষিণ্য অনুশীলনের সময়। সঙ্কোচের, বিহ্বলতার, অপমানের ক্ষুদ্র গণ্ডি কেটে বেরিয়ে ইদের আনন্দকে, ইদের মানবিক দিকগুলিকে প্রসারিত করার সময়।

দীর্ঘ ১ মাস সিয়াম সাধনায় মানবহৃদয়ে প্রশিক্ষণ পেয়ে যে তাকওয়ার সৃষ্টি হল এবার তা বাস্তবে পরিণত করার সময়। লোকচক্ষুর অন্তরালে, পুলিশি প্রহরা যেখানে নিষ্ক্রিয়, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানেও আল্লাহ ভীতি একজন ব্যক্তিকে অপরাধমুক্ত রাখতে পারে। তাকওয়া মূলত নিজের জন্য নিজেই প্রহরী।

আল্লাহতায়ালা বলেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।

এবারের ঈদ সকলের মনে বয়ে আনুক ভ্রাতৃবোধ, জাতীয় ঐক্য ও দেশ প্রেমের শিক্ষা। সহমর্মিতা, সহানুভূতি জাগ্রত হয়ে লাভ করুক সকলে এ দীক্ষা।

প্রসঙ্গত, জাহেলিয়া যুগে আরবের মক্কায় ‘উকাজ মেলা’ এবং মদিনায় ‘নীরোজ’ ও মিহিরগান’;অশ্লীল আনন্দ-উল্লাসের অনুষ্ঠান আয়োজন করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মদীনায় হিজরতের পরবর্তী বছর থেকে মুসলমানদের নির্মল আনন্দ উৎসবের আয়োজন করতে মহান রাব্বুল আলামিনের নির্দেশনায় দু’টি ঈদ উৎসবের প্রবর্তন করেন। এ ঈদগুলো হল- শাওয়াল মাসের পয়লা তারিখে ‘ঈদুল ফিতর’ বা ‘রোজার ঈদ’ অন্যটি জিলহাজ্ব মাসের ১০ তারিখে ‘ঈদুল আজহা’ বা ‘কোরবানির ঈদ’।

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। বিষ প্রয়োগের কারণে ওই ফার্মের তিন হাজার বয়লার মুরগীর মৃত্যু হয়েছে। এতে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তোফাজ্জল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে ও তোফাজ্জলের স্ত্রী মর্জিনা বেগম।

পোল্ট্রি ফার্মের মালিক আবু সাঈদ বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগী করার জন্য তিন বছরের জন্য তার তিনটি শেড ভাড়া নেওয়া হয়। তিনটি শেডে সাড়ে ৭ হাজার বয়লার মুরগী পালন করা হচ্ছিল। কিন্তু সোমবার সকালে প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম আমার খামারে প্রবেশ করে এবং পুরো খামারে কীটনাশক বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কারণে খামারে থাকা তিন হাজার মুরগীর মৃত্য হয়। এতে করে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আবু সাঈদ বলেন, প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার সাথে আমার কোন ধরনের শত্রুতা নেই। তারা কি কারণে আমার এই ক্ষতি করলো আমি বুঝে উঠতে পারছি না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালের দিকে তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার মিলে আবু সাঈদের পোল্ট্রি ফার্মে কীটনাশক বীষ প্রয়োগ করার সময় তাদের দেখতে পাই। আমাকে দেখা মাত্রই তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরা মানুষের কাতারেই পরে না, মানুষ হলে এমন কাজ করতে পারতো না।

অভিযুক্ত তোফাজ্জল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রুহিয়া থানার ওসি বদিউজ্জামান বলেন, পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে মুরগী মারার বিষয়টি শুনেছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুন

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।  সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে হাম রুবেলা ক্যাম্পেইন এর  উদ্বোধন করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন।  এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান,  মেডিকেল অফিসার ডাঃ সালেহ মাহাদি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০ এপ্রিল/২০২৬ থেকে সারা দেশের ন্যায় মাদারগঞ্জের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র থেকে ১ ডোজ হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে।

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের রবিবার (১৯ এপ্রিল) নয়াদিঘী এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে শ্রীকান্ত (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোণপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারী (লেভার) হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীকান্ত সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন এসময় তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকেরা এলাকার লোকজনকে ডাকেন। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্রীকান্ত অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান–  পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।