খুঁজুন
, ,

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠানের পরিবারের সাথে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার (২৯ অক্টোবর) সকালে মোস্তফা পাঠান ও তাঁর দুই ভাই চাষাবাদের কাজে বাড়ির পাশে তাদের জমিতে যাচ্ছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে নাজিম উদ্দিন পাঠানের নির্দেশে তার পুত্র নাজমুল, সোহেল, স্ত্রী হাজেরা ও পুত্রবধু শান্তা, মুক্তিসহ অভিযুক্তরা দা, ছেনা, রড এবং লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা করে। হামলায় মোস্তফা পাঠান, রুহুল পাঠান ও শরীফ পাঠানের শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিন ভাইকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ ও রুহুলকে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা পাঠান বাদী হয়ে নাজিম উদ্দিন পাঠান, নাজমুল পাঠান, সোহেল পাঠান, নাজিম উদ্দিনের স্ত্রী হাজেরা, নাজমুলের স্ত্রী শান্তা ও সোহেলের স্ত্রী মুক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় ২৮(১০)২৬ নম্বর মামলা দায়ের করেন। অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি। পরে তাদের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ করিম খান বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ণ
গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ

মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:গাজীপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আহত/নিহত হবার গুজব প্রচারে সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈরসহ (মৌচাক, সফিপুর পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে আন্দোলন করে আসছে। চলমান আন্দোলনে সাধারণ শ্রমিকদের আড়ালে কোন দুস্কৃতিকারী ও অশুভ চক্র যাতে কোন প্রকার সহিংসতা, ভাঙচুর, রাষ্ট্রীয় ও জনগণের কোন সম্পদ এবং জনগণের জানমালের কোন প্রকার ক্ষতিসাধন করতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সংযমী, ধৈর্যশীল, নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে এমনকি আন্দোলনকারীদের সাথে সরাসরি কোন সংঘাতে লিপ্ত না হয়ে দায়িত্ব পালন করে আসছে। কিন্ত লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী তাদের হীনস্বার্থ চরিতার্থ করা ও পুলিশের বিপক্ষে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তোলার মানসে পুলিশের গুলিতে আন্দোলনকারী শ্রমিক/ছাত্র আহত/নিহত হবার মতো গুজব প্রচার করে আসছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বাস্তবে গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের পক্ষ থেকে গুলি বর্ষণ এবং তার প্রেক্ষিতে কোন আন্দোলনকারী আহত/নিহত হবার ঘটনা ঘটেনি। সুতরাং আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ জনগণকে কোন প্রকার গুজব ও অপপ্রচারে কান না দেবার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে মজুরী বোর্ড গঠন করার মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবীকে আমলে নিয়েছে।

এমতাবস্থায়, দুস্কৃতিকারীদের প্ররোচনা ও উস্কানীতে আন্দোলনের নামে জালাও পোড়াও ও সহিংস ঘটনা ঘটানো থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার জন্য সকল শ্রমিক ও সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ পুলিশ সকল নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে।

ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে র‍্যালি শেষে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খাসপুকুরপাড়ে বসবাসরত প্রায় চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সম্পাদক ওসমান আলী, নির্যাতনের শিকার তাবারক আলী, সংগঠনের সদস্য মো. মানিক ও আমির হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে নির্যাতনের শিকার তাবারক আলী বলেন, গত মাসের শেষের দিকে তার ও তার পরিবারের সদস্যদের ওপর রাজনৈতিক নেতাকর্মীদের হামলা এবং পুলিশের নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় উল্টো তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে  বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে  বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার: ক্রীড়া আনে শক্তি মাদকে আনে ধ্বংস ” এই স্লোগান কে সামনে রেখে কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ ৩১/১০/২০২৬ ইং রোজ শনিবার, বালীগাঁও ফারুক সাহেব এর ইটখোলা মাঠে বিকাল ২ :৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিপিএল সিজন ৫ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা,গাজীপুর ৫ আসনের সাংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন : গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো : আশরাফ নেওয়াজ চৌধুরী ( শাওন),
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান এর সভাপতিত্বে সাফায়েত হোসেন এবং মো: রেজাউল করিম এর যৌথ সঞ্চালনায় বিপিএল সিজন ৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার।
*** কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু) ।
*** কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আহসান (মিন্টু)।
**কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন মো: আরমান মাষ্টার।
** কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ঈব্রাহিম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম।
*** কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদ করিম খাঁন।
***বিশিষ্ট ব্যবসায়ী মো: ফারুক মিয়া।

বিশিষ্ট ব্যবসায়ী মো: আলমগীর হোসেন (বাচ্চু)।
***কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: মমতাজ উদ্দিন মাষ্টার।
** কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান (মিঠু)।
*** ষ্টার কিন্ডারগার্টেন এর পরিচালক মো: হাবিবুর রহমান (জালাল)।
*** কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো: মোশারফ হোসেন।

বিপিএল সিজন ৫ ফাইনাল খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন : সজল দাস ও মো: মামুন।
স্কোর এর দায়িত্ব পালন করেন : রিয়াজ ও জাহিদ।
ধারাভাষ্যকার হিসেবে ছিলেন : শাহাদাৎ ও সিহাব।
টসে জিতে রয়েল চ্যলেন্জার ব্যাট করে ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে । অপর দিকে এটাক টাইটান ৬ উইকেট বিজয়ী হয়ে, চ্যাপিয়ান হয়।ম্যানঅবদা ম্যাচ হন এটাক টাইটান এর দীপু।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেন: আরিফ খান।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন : মো: সজীব।
ম্যান অফ দা টুর্নামেন্ট রিকন খান।

চ্যাপিয়ান পুরুষ্কার নগদ ৩৫০০০/ টাকা এবং টফি তুলে দেন এটাক টাইটান এর টিম ম্যানেজার এবং অধিনায়ক এর হাতে।রানার্সআপ পুরস্কার নগদ ২০০০০/ টাকা এবং টফি তুলে দেন রয়েল চ্যলেন্জার টিম ম্যনেজার এবং অধিনায়ক এর হাতে।

বালীগাঁও মধ্যপাড়া( বিপিএল) পরিচালনা কমিটি : সভাপতি মনোয়ার,সদস্য : মামুন, সুমন, আরিফ, জুলহাস, ফরহাদ, হাবিবুল্লাহ, দীপু,রিকন,৷ মনির।