খুঁজুন
, ,

রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রব, আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম ও মালিহা তাবাসসুম ঐশী। অর্থ সম্পাদক নিশান রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আলম শিশির। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও শ্রী মিলন কুমার হালদার।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহান হোসেন, উপ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন ও ফাহিম আক্তার, প্রচার সম্পাদক নূর আহাদ রহমান, উপ-প্রচার সম্পাদক ফারজানা ফেরদৌস রৌদ্র, ক্রীড়া সম্পাদক হাসীব শাহ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা হক মারিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোঃ জান্নাত ই আয়ান তনয়, নুসরাত জাহান সুরাইয়া, মোঃ সামি, সাব্বির আল মাহফুজ, জুবাইর আহম্মেদ, মোঃ সোহান,
রাইসুল ইসলাম আকাশ, মোঃ ফাহিম হাসান, মারুফ বিল্লাহ কাজল, ফারদিন কবির অয়ন এবং নাজিবা ইসলাম।

হেমন্তের আগমন চন্দনা রানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
হেমন্তের আগমন চন্দনা রানী
  1. বিশেষ প্রতিনিধি:
  2. শরৎ গেল হেমন্ত এল
    কৃষক হল ধন্য,
    মাঠ ভরা সোনালি ধান
    ঘরে তোলার জন্য।
  3. নতুন ধানের চালের গুঁড়োয়
    ভাপা-পিঠার আয়োজন,
    গ্রামবাংলার ঘরে ঘরে
    উদযাপন করে সর্বজন।
  4. শিশিরভেজা হিমেল হাওয়া
    কুয়াশাতে ঢাকা,
    এমন দিনে কৃষকের মুখে
    হাসি থাকে আঁকা।
  5. রচনাকাল: ২২/১১/২০২৬, রবিবার

বালিয়াডাঙ্গীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

 

  1. নিজস্ব প্রতিবেদক, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও):
  2. ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ রাজীব রানা (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাতে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
  3. অভিযানে উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ পারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
  4. ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালাল ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালাল ৩

শ্রী মিঠুন বারোয়ার, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিন ব্যক্তি পালিয়ে যান। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নিতপুর সীমান্তের শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল শুরু করে। পরে রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পাওয়া যায়।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ১২টার দিকে পাঁচজন ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইনের দিকে যেতে দেখে তাঁদের থামানোর চেষ্টা করেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন। তবে বাকি তিনজন পালিয়ে যান।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পলাতক তিনজনের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।

এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে বিজিবির দাবি। এ সময় তাঁদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, আটকের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে নাজমুল হোসেন মাটিতে পড়ে যান। এতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আঘাত লাগে। পরে তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।