নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
আজন্মকালের অপেক্ষা
চন্দনা রানী
এতো শীঘ্রই তুমি আমাকে ভুলে গেলে?
ভাবতে বড্ড অবাক লাগে!
তুমি কি ভুলে গেছ সেদিনের দেওয়া কথাগুলো? নিশ্চয়ই ভুলেছ!
ভুলবেই না বা কেন?
আমি তোমার কে হই?
না আছে রক্তের সম্পর্ক আর না আছে ভালোবাসার।
শুধু কয়েকদিনের পরিচয়ে ছিল আকর্ষণ আর প্রয়োজন।
দিন শেষে যখন সবকিছুই ফুরিয়ে গেল,
মুহূর্তের মধ্যে সম্পর্কের ইতি টানলে।
ভুলে গেলে ভালোবাসা,
ভুলে গেলে আমাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো। দারুণ, তুমি পার বটে।
তাই তো দীর্ঘ বছরের পর বছর তুমি এখনো মগ্ন রয়েছ।
পালন করছ নীরবতা।
আর আমি চাতকের মতো দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছি একটুখানি তোমার সঙ্গ পাব বলে।
জানি না সেদিন কবে আসবে?
জানি তুমি ফিরবে না,
তবুও তোমাকে পাওয়ার আশায় আমি আজন্মকাল এই পথ চেয়ে রইব।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
6/08/2026 বৃহস্পতিবার


আপনার মতামত লিখুন