খুঁজুন
, ,

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে শীর্ষ দুই পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান এবং ম. কিবরিয়া চৌধুরী। এর মধ্যে জাহিদ হাসান সহসভাপতি এবং ম. কিবরিয়া চৌধুরী হেলিম সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উৎসবমুখর পরিবেশে শনিবার দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান।

এই নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাৎ নাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. আনিসুর রহমান বিজয়ী হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- খলিলুর রহমান শেখ ইকবাল, ভজন দাস, আবুল হোসেন তালুকদার এবং শ্যামলেন্দু পাল।

জানা গেছে,জেলা প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী, মোট ১৯ সদস্যের কার্যকরী কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হন। সেখানে সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় নেই এমন দুই ধরনের ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

সাংবাদিকদের মধ্যে কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজ উল্লাহ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া সাংবাদিকতা পেশায় নেই এমন ব্যক্তিদের জন্য কমিটিতে ছয়টি পদ নির্ধারিত রয়েছে। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসভাপতি নূরুজ্জামান নূরু, যুগ্ম সম্পাদক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, ক্রীড়া সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওসমান গণি তালুকদার এবং সদস্য পদে আব্দুর মান্নান তালুকদার ও আব্দুল ওয়াহেদ।

নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। প্রেসক্লাবের ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি :আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায়  চেয়ারম্যান প্রার্থী  মীর আল-আমিন।  মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে  অনেক আগে ভাগেই মাঠে নেমেছেন সমাজের গ্রহণযোগ্য নেতা তরুণ সমাজ সেবক মীর আল- আমিন। ছাত্র জীবন থেকেই রয়েছে জনগণের সেবা করার লক্ষ্য। চা স্টল,হাট-বাজার, কৃষকের মাঠ সব জায়গায় চেয়ারম্যান পদে আলোচনায় মীর আল আমিন।   ইতোমধ্যে সকলের দোয়া ও  ভোটারদের সাড়া পাচ্ছেন তিনি।  আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তরুণ সমাজ সেবক মীর আল-আমিন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশে আর্দশিত হয়ে উপজেলা বিএনপি’র নির্দেশনায় সকল দলীয় কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি। ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ধর্মীয়,  সামাজিক স্বেচ্ছাসেবি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চাই। সর্বশেষ  ইউনিয়নের হাজারো মানুষকে নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী মীর আল আমিনের নেতৃত্বে বালিজুড়ী হাইস্কুল মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সমাবেশ সফল করেন।

মীর আল -আমিন আদারভিটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে  আদারভিটা ইউনিয়ন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে রয়েছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তিনি।

রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

স্টাফ রিপোর্টার, রংপুর।রংপুর মহানগরীর হাজীরহাটে দেশব্যাপী ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে সড়কে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল গফ্ফারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাজীরহাট থানায় এজাহার দিয়েছেন থানা যুবদলের আহ্বায়ক মো. লিয়াকত হোসেন লিমন।

এজাহারে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মো. আব্দুল গফ্ফারকে (৪৫)। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। প্রকাশিত নির্বাচনী ফলাফল ও সংবাদ প্রতিবেদনেও তাঁর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া যায়।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যুবদলের নেতাকর্মীরা হাজীরহাট থানার সুকানচৌকি বাজারে পিকনিক করেন। পরে বুড়িরহাট বাজারে কোমল পানীয় পান করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ১০ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হরিরাম পিরোজ এলাকার হাজীরহাট বটতলা বাজার থেকে বুড়িরহাটগামী সড়কের ছোট ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা দেখতে পান তারা।
এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনলাইনে আহ্বান করা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে পাকা সড়কের ওপর পেট্রোল ঢেলে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল বলেও উল্লেখ করা হয়েছে।
এজাহারকারী লিয়াকত হোসেন লিমনের দাবি, তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা মোটরসাইকেল থেকে নেমে তাদের ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা ঘটনাস্থলে ২৪টি বাঁশের লাঠি ও দুই বোতল পেট্রোল ফেলে যান। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা।
এজাহারে নাম উল্লেখ করা ১৯ জন হলেন—১. মো. ছাবেরুল ইসলাম ছাবের, ২. মো. আব্দুল গফ্ফার, ৩. মো. শেখ রাশেদ, ৪. মো. আবু হাসান লেবু, ৫. মো. মাসুম পারভেজ, ৬. মো. ফারুক মিয়া, ৭. মো. তৌহিদুল ইসলাম তুহিন, ৮. মো. হাসান আলী, ৯. মো. স্বপন মিয়া, ১০. মো. রতন মিয়া, ১১. মো. মিজানুর রহমান মিলন, ১২. নকিবুল ইসলাম সোহান, ১৩. মোহাম্মদ আলী পলাশ, ১৪. মো. মমিনুল ইসলাম, ১৫. মো. হামিদ আলী, ১৬. মো. ইব্রাহিম উল্লাহ খলিল, ১৭. মো. হাসানুজ্জামান রাশেদ, ১৮. মো. রায়হানুজ্জামান বাবু ও ১৯. মো. শহিদার রহমান।
এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারকারী অভিযোগ করেছেন, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মঘট বাস্তবায়নে সহযোগিতাকারী।
এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) বলেন ‘মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার হচ্ছে।