খুঁজুন
, ,

দিনাজপুর সদরে এক যুবকের আত্মহত্যা

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
দিনাজপুর সদরে এক যুবকের আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে দিনাজপুরের এক যুবক আত্মহত্যা করেছেন। রোহিত চন্দ্র রায় (৩৩) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন গলাহার গুঞ্জাবারি গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর রোহিত রায় তার ফেসবুক প্রোফাইল থেকে নিজের একটি সাদাকালো ছবি দিয়ে পোস্ট দেয়।
পোস্টে তিনি লেখেন, “আমাকে নিয়ে এত সমস্যা, আর কারো সমস্যা করব না, বিদায় নিলাম পৃথিবী থেকে ভালো থাকো সবাই”।
রোহিত চন্দ্র রায় দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। চার বছর আগে মাকে হারিয়ে একাই আলাদা বাসায় থাকতেন। একাকিত্ব আর হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি লিচু বাগানে ঝুলন্ত অবস্থায় রোহিতের মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহালসহ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি :আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায়  চেয়ারম্যান প্রার্থী  মীর আল-আমিন।  মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে  অনেক আগে ভাগেই মাঠে নেমেছেন সমাজের গ্রহণযোগ্য নেতা তরুণ সমাজ সেবক মীর আল- আমিন। ছাত্র জীবন থেকেই রয়েছে জনগণের সেবা করার লক্ষ্য। চা স্টল,হাট-বাজার, কৃষকের মাঠ সব জায়গায় চেয়ারম্যান পদে আলোচনায় মীর আল আমিন।   ইতোমধ্যে সকলের দোয়া ও  ভোটারদের সাড়া পাচ্ছেন তিনি।  আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তরুণ সমাজ সেবক মীর আল-আমিন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশে আর্দশিত হয়ে উপজেলা বিএনপি’র নির্দেশনায় সকল দলীয় কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি। ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ধর্মীয়,  সামাজিক স্বেচ্ছাসেবি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চাই। সর্বশেষ  ইউনিয়নের হাজারো মানুষকে নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী মীর আল আমিনের নেতৃত্বে বালিজুড়ী হাইস্কুল মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সমাবেশ সফল করেন।

মীর আল -আমিন আদারভিটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে  আদারভিটা ইউনিয়ন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে রয়েছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তিনি।

রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার

স্টাফ রিপোর্টার, রংপুর।রংপুর মহানগরীর হাজীরহাটে দেশব্যাপী ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে সড়কে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল গফ্ফারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাজীরহাট থানায় এজাহার দিয়েছেন থানা যুবদলের আহ্বায়ক মো. লিয়াকত হোসেন লিমন।

এজাহারে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মো. আব্দুল গফ্ফারকে (৪৫)। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। প্রকাশিত নির্বাচনী ফলাফল ও সংবাদ প্রতিবেদনেও তাঁর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া যায়।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যুবদলের নেতাকর্মীরা হাজীরহাট থানার সুকানচৌকি বাজারে পিকনিক করেন। পরে বুড়িরহাট বাজারে কোমল পানীয় পান করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ১০ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হরিরাম পিরোজ এলাকার হাজীরহাট বটতলা বাজার থেকে বুড়িরহাটগামী সড়কের ছোট ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা দেখতে পান তারা।
এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনলাইনে আহ্বান করা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে পাকা সড়কের ওপর পেট্রোল ঢেলে মোটরসাইকেলের টায়ার পুড়িয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল বলেও উল্লেখ করা হয়েছে।
এজাহারকারী লিয়াকত হোসেন লিমনের দাবি, তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা মোটরসাইকেল থেকে নেমে তাদের ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা ঘটনাস্থলে ২৪টি বাঁশের লাঠি ও দুই বোতল পেট্রোল ফেলে যান। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা।
এজাহারে নাম উল্লেখ করা ১৯ জন হলেন—১. মো. ছাবেরুল ইসলাম ছাবের, ২. মো. আব্দুল গফ্ফার, ৩. মো. শেখ রাশেদ, ৪. মো. আবু হাসান লেবু, ৫. মো. মাসুম পারভেজ, ৬. মো. ফারুক মিয়া, ৭. মো. তৌহিদুল ইসলাম তুহিন, ৮. মো. হাসান আলী, ৯. মো. স্বপন মিয়া, ১০. মো. রতন মিয়া, ১১. মো. মিজানুর রহমান মিলন, ১২. নকিবুল ইসলাম সোহান, ১৩. মোহাম্মদ আলী পলাশ, ১৪. মো. মমিনুল ইসলাম, ১৫. মো. হামিদ আলী, ১৬. মো. ইব্রাহিম উল্লাহ খলিল, ১৭. মো. হাসানুজ্জামান রাশেদ, ১৮. মো. রায়হানুজ্জামান বাবু ও ১৯. মো. শহিদার রহমান।
এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারকারী অভিযোগ করেছেন, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মঘট বাস্তবায়নে সহযোগিতাকারী।
এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) বলেন ‘মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার হচ্ছে।

টিআরসি নিয়োগে ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
টিআরসি নিয়োগে ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাইকরণ কার্যক্রম ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দিনে নিয়োগ প্রত্যাশীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার বেলাল হোসেন।

পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা, দক্ষতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হবে। তিনি পরবর্তী ধাপগুলোতে আত্মবিশ্বাস ও মনোবল বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানান।

পাশাপাশি নিয়োগ প্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার বিষয়ে সতর্ক করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স মনোনীত প্রতিনিধি সাইফুল্লাহ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস্), আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হেডকোয়ার্টার্স, ঢাকা; আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ল্যান্ড অ্যান্ড এস্টেট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; নিয়োগ বোর্ডের সদস্য জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী; ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ |