খুঁজুন
, ,

দিনাজপুর জেলা সদরে ৮ম আন্তর্জাতিক নারী দিবস উপলহ্মে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত

মো মাসুদুর রহমান জন। দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
দিনাজপুর জেলা  সদরে ৮ম আন্তর্জাতিক নারী দিবস উপলহ্মে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদরে বড়মাঠ শিশু একাডেমিতে ৮ম আন্তর্জাতিক নারী দিবস উপলহ্মে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব মো রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো মারুফাত হুসাইন আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ আসিফ ফেরদৌস এবং সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নূরে আলম। উক্ত অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের উত্তর প্রশ্নোত্তর পর্ব ছিল। সঠিক উত্তর দাতাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার উদ্বুদ্ধ করেছেন।
উক্ত সভায় দিনাজপুরের সর্বস্তরের নারীরা অংশগ্রহণ করেছিল। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেছিল দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী নিজাম আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী নিজাম আটক

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে ইয়াবাসহ নিজাম উদ্দিন নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার নব্যচর এলাকা থেকে তাকে আটক করা হয়। নিজাম উদ্দিন (৪১) চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার মোরাদুজ্জামানের ছেলে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন জব্দ করে মডেল থানা পুলিশ।

 

মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে গত ২১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নিজাম উদ্দিন । ওই ঘটনায় তাকে কারাগারেও পাঠানো হয়েছিল। তবে কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় মাদকসহ গ্রেফতার হলেন তিনি। আটককৃত মাদককারবারী নিজাম উদ্দিন কে সোমবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি স্নেহাশিষ রায়।

নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান চালককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে অটোভ্যান চালক মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) আহসানগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়ায় ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে তার অটোভ্যানে ওঠেন। সেখানে দুই-তিন মিনিট অপেক্ষা করার পর যাত্রীদের নিয়ে পুনরায় আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি।

পথিমধ্যে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালক মেহেদীর মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। অপর ব্যক্তি হাত দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সুযোগে অভিযুক্তরা অটোভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে।

এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়া এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া অটোভ্যানসহ হৃদয় হোসেন (২০) নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হৃদয় হোসেন আত্রাই উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে।

এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

হরিপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হরিপুর উপজেলার ঝারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি পদে নির্বাচন।

গত ২২ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন দুই প্রার্থী। শেষ পর্যন্ত খাতা প্রতীকে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন  আমিরুল ইসলাম | তার প্রতিদ্বন্দ্বী এ. কে. এম বদরুদ্দোজা চৌধুরী কলম প্রতীকে ৫ ভোট পেয়েছেন।

প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেয়াজ জামান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ঝারবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদুর রহমান।

নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।