খুঁজুন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

দিনাজপুর জেলা যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
দিনাজপুর জেলা যুবদলের পরিচিতি  সভা অনুষ্ঠিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোন অবস্থাতেই জাতীয় ঐক্যকে বিপন্ন করা যাবে না। জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে। স্বৈরাচারকে সুযোগ দিলে স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হবে।
কারণ তাদের হাতে অনেক টাকা ও লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র আছে। আর আমার আপনার দুইটা খালি হাত ছাড়া আর কিছুই নেই।

বুধবার (৩০ জুলাই-২০২৫) দুপুরে দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মিলনায়তনে জেলা যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ডাঃ জাহিদ হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলীয় বাহিনীর মত কাজ করবেন না। জামাত-বিএনপি বা এমসিপি কারো পক্ষে কাজ না করে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং জনগণের পক্ষে থাকবেন।

দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মুন্নাফ মুকুল।

জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। বিষ প্রয়োগের কারণে ওই ফার্মের তিন হাজার বয়লার মুরগীর মৃত্যু হয়েছে। এতে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তোফাজ্জল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে ও তোফাজ্জলের স্ত্রী মর্জিনা বেগম।

পোল্ট্রি ফার্মের মালিক আবু সাঈদ বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগী করার জন্য তিন বছরের জন্য তার তিনটি শেড ভাড়া নেওয়া হয়। তিনটি শেডে সাড়ে ৭ হাজার বয়লার মুরগী পালন করা হচ্ছিল। কিন্তু সোমবার সকালে প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম আমার খামারে প্রবেশ করে এবং পুরো খামারে কীটনাশক বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কারণে খামারে থাকা তিন হাজার মুরগীর মৃত্য হয়। এতে করে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আবু সাঈদ বলেন, প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার সাথে আমার কোন ধরনের শত্রুতা নেই। তারা কি কারণে আমার এই ক্ষতি করলো আমি বুঝে উঠতে পারছি না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালের দিকে তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার মিলে আবু সাঈদের পোল্ট্রি ফার্মে কীটনাশক বীষ প্রয়োগ করার সময় তাদের দেখতে পাই। আমাকে দেখা মাত্রই তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরা মানুষের কাতারেই পরে না, মানুষ হলে এমন কাজ করতে পারতো না।

অভিযুক্ত তোফাজ্জল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রুহিয়া থানার ওসি বদিউজ্জামান বলেন, পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে মুরগী মারার বিষয়টি শুনেছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুন

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।  সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে হাম রুবেলা ক্যাম্পেইন এর  উদ্বোধন করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন।  এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান,  মেডিকেল অফিসার ডাঃ সালেহ মাহাদি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০ এপ্রিল/২০২৬ থেকে সারা দেশের ন্যায় মাদারগঞ্জের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র থেকে ১ ডোজ হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে।

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের রবিবার (১৯ এপ্রিল) নয়াদিঘী এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে শ্রীকান্ত (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোণপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারী (লেভার) হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীকান্ত সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন এসময় তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকেরা এলাকার লোকজনকে ডাকেন। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্রীকান্ত অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান–  পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।