খুঁজুন
, ,

দিনাজপুর গাবুড়ায় অজ্ঞাতনামা একজন বৃদ্ধের গলাকাঁটা লাশ পাওয়া গেছে

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
দিনাজপুর গাবুড়ায় অজ্ঞাতনামা  একজন বৃদ্ধের গলাকাঁটা  লাশ পাওয়া গেছে

আজ ৩ আগস্ট ২০২৫ তারিখে দুপুর বেলায় দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন গাবুড়া টমেটো বাজার সংলগ্ন একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে।

এলাকাবাসী গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত পরিত্যাক্ত বাড়ীতে অজ্ঞাত একজন বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পায়। গন্ধে লাশের কাছে কেউ যেতে পারছে না। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায় যে, উক্ত বাড়ীর বারান্দায় দরজা জানালা বিহীন কহ্মে গলা কাটা অবস্থায় একজন বৃদ্ধের লাশ পড়ে রয়েছে। লাশটি পাতা দিয়ে ঢাকা রয়েছে। পেটটি ফুলে গেছে। বৃদ্ধের দাঁড়ি রয়েছে।

এলাকাবাসীর কাছে জানা যায় যে, বাড়ীর মালিক মৃত রমজান তালুকদার, পিতা-অসিম তালুকদার গ্রাম- গাবুড়া, ইউনিয়ন- ৪ নং শেখপুরা, থানা- সদর, জেলা- দিনাজপুর। উক্ত মালিকের বঊ মেয়ের বাসায় ঠাকুরগাঁও জেলায় থাকে। এ বাড়ীতে তাদের পরিবারের কেউ বসবাস করে না। মাঝে-মদ্ধে তার স্ত্রী বাসায় এসে পরিস্কার করে যান।

পুলিশ বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদারকি করছে। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান স্থানীয় সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

রংপুর প্রতিনিধি: একসময় বাবাকে সংসারের খরচ জোগাতে প্রতিদিন রিকশাভ্যান নিয়ে রাস্তায় নামতে হতো। আর সেই বাবার মেয়েই আজ ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গল্পটা রংপুরের বদরগঞ্জের মমিনা খাতুনের। তাঁর বাবা আতিয়ার রহমান একজন রিকশাভ্যানচালক। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াটাও ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।

স্কুলে যাওয়ার পথে শুনতে হতো কটূক্তি — ‘ভ্যানচালকের মেয়ে’! কিন্তু মানুষের কটূক্তি কিংবা অভাবের কাছে হার মানেননি মমিনা।

অর্থসংকটের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তাঁকে এগিয়ে যেতে সহায়তা করে। অদম্য চেষ্টা আর অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি ও এইচএসসি — দুটিতেই অর্জন করেন জিপিএ-৫।

এরপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে অবশেষে ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

একজন বাবার ঘাম, ত্যাগ আর মেয়ের অদম্য স্বপ্ন আজ এনে দিয়েছে এমন গর্বের অর্জন। যে বাবা একসময় মেয়ের পড়াশোনার খরচ জোগাতে সংগ্রাম করেছেন, সেই বাবার মেয়েই আজ দেশের মানুষের সেবা করার পথে।

মমিনা প্রমাণ করলেন, মানুষের পরিচয় তার পারিবারিক আর্থিক অবস্থা দিয়ে নয়, তার স্বপ্ন ও পরিশ্রম দিয়ে তৈরি হয়।

রংপুরের মমিনা খাতুন ও তাঁর গর্বিত বাবা আতিয়ার রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আকস্মিকভাবে  সালন্দর ও-জগন্নাথপুর ভূমি অফিস  পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ( সোমবার) পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কী ধরনের সেবা পাচ্ছেন, সেবা নিতে কোনো সমস্যা বা ভোগান্তি হচ্ছে কি না — সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযোগ বা ভোগান্তি থাকলে তা জানানোর এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা সম্পর্কেও তাদের অবহিত করেন।

এ সময় তিনি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই দিনে তিনি সালন্দর উচ্চ বিদ্যালয় ও সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা এবং ক্লাবসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক।

টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০২৭ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সচেতন নাগরিক সমাজের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান।

পরে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, টাকার বিনিময়ে ভোট বিক্রি করা মানে নিজের অধিকার বিক্রি করে দেওয়া। সামান্য টাকার লোভে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে আগামী ৫ বছর এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়। একজন জনপ্রতিনিধি ভোট কেনার জন্য যে টাকা খরচ করেন, নির্বাচিত হওয়ার পর সেই টাকা তিনি সুদে-আসলে তুলে নেন। ফলে দুর্নীতি বাড়ে, সাধারণ মানুষের ভাগ্য বদলায় না।

বক্তারা আরও বলেন, ভোট একটি পবিত্র আমানত। টাকার কাছে নয়, যোগ্যতা, সততা ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ দেখে প্রার্থীকে বেছে নিতে হবে। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা টাকার বিনিময়ে ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।

সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, নির্বাচন পর্যন্ত ধর্মগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।