খুঁজুন
, ,

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে গণধোলাই দিল শিক্ষার্থীরা

MD JAMIL HASAN
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে গণধোলাই দিল শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে ৪ আগস্ট ছাত্র আন্দোলনে হামলাকারীদের মধ্যে অন্যতম সন্ত্রাসী মো. জাহাঙ্গীর ওরফে ‘তলোয়ার জাহাঙ্গীর’ অবশেষে ধরা পড়েছে ছাত্রদের হাতেই।

রোববার (৯ মার্চ) ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন তিনি। পরে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ধৃত মো. জাহাঙ্গীর ঠাকুরগাঁও সদর উপজেলার পুলিশ লাইন (১নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তার বাবা মৃত মমতাজ উদ্দিন। জানা গেছে, তিনি যুবলীগের সক্রিয় সদস্য এবং অতীতে বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত ছিলেন।

গত বছরের ৪ আগস্ট স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। সেই আন্দোলনে হামলা চালানো হয়। হাতে বড় একটি রামদা নিয়ে তাকে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে দেখা যায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

রোববার দুপুরের দিকে ঠাকুরগাঁও আদালত এলাকায় ধর্ষণের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ চলছিল। হঠাৎ শিক্ষার্থীরা দেখতে পান, অভিযুক্ত তলোয়ার জাহাঙ্গীরও সেখানে উপস্থিত। মুহূর্তেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে, এবং ক্ষুব্ধ ছাত্ররা তাকে ঘিরে ফেলে।

ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, “আমরা তার চেহারা ভালো করেই মনে রেখেছিলাম। ও আমাদের ভাই-বোনদের ওপর হামলা করেছিল। আদালত এলাকায় তাকে দেখে প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু নিশ্চিত হওয়ার পর আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ করি।”

অন্য এক ছাত্র শফিকুল ইসলাম বলেন, “এই ধরনের সন্ত্রাসীরা নানা রূপ ধরে আমাদের সমাজে ঘুরে বেড়ায়। কিন্তু আজ সে ধরা পড়েছে, এটাই বড় প্রাপ্তি। আইনশৃঙ্খলা বাহিনী যদি আগেই ব্যবস্থা নিত, তাহলে এতদিন সে এভাবে ঘুরে বেড়াতে পারত না।”

ঘটনার পরপরই পুলিশ এসে উত্তেজিত ছাত্রদের কাছ থেকে জাহাঙ্গীরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, “আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আগের মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

ঠাকুরগাঁও প্রতিনিধি: চলছে অগ্রহায়ণ মাস, নবান্নের উৎসব। এসময় কৃষক-কৃষাণী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ছুটে চলে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে। কিন্তু উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় আগেভাগেই জানান দিয়েছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে খেটে খাওয়া মানুষদের ভোগান্তিও শুরু হয়েছে |

বেশ কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢেকে গেছে রানীশংকৈল উপজেলা। ভোর থেকে চারদিকে ঘনকুয়াশা এবং হিমশীতল ঠান্ডা হাওয়া বইছে। এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

তাপসী বালা জানান, “সবে মাত্র আমন কাটা শুরু হয়েছে। মানুষের জমিতে কাজ করে আয়-উপার্জন করে সংসার চালাই। কিন্তু আজকে প্রচন্ড কুয়াশা আর হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।”

রানীশংকৈল উপজেলার ভ্যানচালক লাভলু জানান, “গত কয়েকদিন ধরে আবহাওয়া ঘোলাটে। এই প্রচন্ড কুয়াশার কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। ঘনকুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে যাত্রীরাও আর ভ্যানে উঠতে চায় না। এতে আগের তুলনায় আয়-রোজগার কমে গেছে।”

অপরদিকে রানীশংকৈল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাস্তার আশপাশে খোলা বাজারে বিক্রি হচ্ছে শীতের কাপড়। আর এই খোলা বাজার থেকেই সাধারণত খেটে খাওয়া মানুষগুলো শীতের কাপড় কিনছেন।

ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

রংপুর প্রতিনিধি: একসময় বাবাকে সংসারের খরচ জোগাতে প্রতিদিন রিকশাভ্যান নিয়ে রাস্তায় নামতে হতো। আর সেই বাবার মেয়েই আজ ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গল্পটা রংপুরের বদরগঞ্জের মমিনা খাতুনের। তাঁর বাবা আতিয়ার রহমান একজন রিকশাভ্যানচালক। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াটাও ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।

স্কুলে যাওয়ার পথে শুনতে হতো কটূক্তি — ‘ভ্যানচালকের মেয়ে’! কিন্তু মানুষের কটূক্তি কিংবা অভাবের কাছে হার মানেননি মমিনা।

অর্থসংকটের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তাঁকে এগিয়ে যেতে সহায়তা করে। অদম্য চেষ্টা আর অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি ও এইচএসসি — দুটিতেই অর্জন করেন জিপিএ-৫।

এরপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে অবশেষে ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

একজন বাবার ঘাম, ত্যাগ আর মেয়ের অদম্য স্বপ্ন আজ এনে দিয়েছে এমন গর্বের অর্জন। যে বাবা একসময় মেয়ের পড়াশোনার খরচ জোগাতে সংগ্রাম করেছেন, সেই বাবার মেয়েই আজ দেশের মানুষের সেবা করার পথে।

মমিনা প্রমাণ করলেন, মানুষের পরিচয় তার পারিবারিক আর্থিক অবস্থা দিয়ে নয়, তার স্বপ্ন ও পরিশ্রম দিয়ে তৈরি হয়।

রংপুরের মমিনা খাতুন ও তাঁর গর্বিত বাবা আতিয়ার রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আকস্মিকভাবে  সালন্দর ও-জগন্নাথপুর ভূমি অফিস  পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ( সোমবার) পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কী ধরনের সেবা পাচ্ছেন, সেবা নিতে কোনো সমস্যা বা ভোগান্তি হচ্ছে কি না — সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযোগ বা ভোগান্তি থাকলে তা জানানোর এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা সম্পর্কেও তাদের অবহিত করেন।

এ সময় তিনি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই দিনে তিনি সালন্দর উচ্চ বিদ্যালয় ও সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা এবং ক্লাবসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক।