খুঁজুন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ, ১৪৩২

কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরেছে দুর্গাপুরের দুই শতাধিক মানুষের

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরেছে দুর্গাপুরের দুই শতাধিক মানুষের

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষের চোখে আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষ বিনামূল্যে পাচ্ছেন চোখের চিকিৎসা। ছানি অপারেশনের মাধ্যমে তাদের চোখে আলো ফিরছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা মানবতার সেবায় নিরন্তর কাজ করছেন।

মানুষের চোখে আলো ফেরানোর এই মানবিক উদ্যোগে এ পর্যন্ত পাঁচ ধাপে দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ৫ম ধাপে ২৪ জনের ছানি অপারেশন করা হয়। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও চার জন নারী। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের অপারেশন সম্পন্ন হয়।

এর আগে গত ৪ আগস্ট চতুর্থ ধাপে ৪৬ জনের চোখের অপারেশন করা হয়। গত ১৯ জুলাই প্রথম ধাপে ৪২ জন, ২৩ জুলাই দ্বিতীয় ধাপে ৫০ জন এবং ৩০ জুলাই তৃতীয় ধাপে ৪৫ জনের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত মোট ২০৭ জনের ছানি অপারেশন করা হয়েছে। তারা সকলেই সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন।

জানা গেছে,গত ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে এসব রোগীদের চোখের অপারেশন করা হয়। অপারেশন ছাড়াও রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া ও ওষুধের যাবতীয় খরচও বহন করছেন কায়সার কামাল। দুর্গাপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকরা রোগীদের দুর্গাপুর থেকে ময়মনসিংহে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন।

চোখের চিকিৎসা পেয়ে দুর্গাপুরের বালিচান্দা গ্রামের আব্দুল গফুর বলেন,আমাদের মতো গরীব মানুষের নুন আনতে পান্তা ফুরায়। বড় হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করানো আমাদের সম্ভব না। তবে কায়সার কামালের অর্থায়নে এবার আমার চোখের অপারেশন হয়েছে। আমি এখন স্বাভাবিকভাবে সবকিছু দেখতে পাই।

অপর রোগী আয়েশা আক্তার বলেন,বহুদিন ধরে চোখের অসুখে ভুগছিলাম। অর্থকষ্টে চিকিৎসা করাতে পারিনি এতদিন। এবার আমার চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন কায়সার কামাল সাহেব। আমার কষ্ট দূর হয়েছে।

ছানি অপারেশনের পর এখন সুস্থ আছেন উপজেলার নন্দেরচর এলাকার মরম আলী। তিনি বলেন,চোখে ছানি পড়ায় অনেকদিন ধরে সমস্যায় ভুগছিলাম। চিকিৎসা করাতে পারছিলাম না টাকার অভাবে। কায়সার ভাই আমাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমার চোখের অপারেশন হয়েছে। আমি এখন স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারছি।

দুর্গাপুরের বাকলজোড়া এলাকার আব্দুল জব্বার বলেন, চোখের ছানি অপারেশনের পর এখন সব ফকফকা দেখি। আগে চলতে ফিরতে খুব সমস্যা হতো। এখন আর কোন সমস্যা নাই।

এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারাদেশব্যাপী দোওয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি ছিলেন বাংলাদেশের আপসহীন ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এরই ধারাবাহিকতায় (১৩ জানুয়ারি) মঙ্গলবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে দিনাজপুর বার লাইব্রেরির ২য় তলায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পরিচালনা করেন দিনাজপুর জজ কোর্ট জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।
দোওয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি কবির বিন চার্লি, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহাগ, তৌহিদা ইয়াসমিন তানিন, পাঠাগার সম্পাদক মোঃ মিজানুর রহমান (২)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা বারের বিজ্ঞ আইনজীবীগণ। দোওয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।