এটিএম আজহারের মুক্তিতে কচাকাটায় জামায়াতের দোয়া অনুষ্ঠান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার উদ্যোগে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বাদ মাগরিব কচাকাটা বাসস্ট্যান্ড জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমীর মাওলানা মোঃ এনামুল হক।
দোয়া পরিচালনা করেন সাবেক সভাপতি জামায়াতে ইসলামী কেদার ইউনিয়ন শাখা মাওলানা মোঃ ময়নুল ইসলাম।
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেদার ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

