খুঁজুন
, ,

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রসূলক মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি দিনাজপুর ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আমার আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের জন্য অন্তর্বতি সরকারের প্রতি আহবান।

আমার দেশ পাঠকমেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধ মাহবুবুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক আবির, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি কামারুজ্জামান, এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, এনটিভির সাবেক সিনিয়র করেসপন্ডেন্ট প্রমথেশ শীল, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,
আমার দেশ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, কাহারোল উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রতিনিধি মীর শহিদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও দৈনিক আমার দেশ পাঠক মেলার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

হরিপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হরিপুর উপজেলার ঝারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি পদে নির্বাচন।

গত ২২ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন দুই প্রার্থী। শেষ পর্যন্ত খাতা প্রতীকে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন  আমিরুল ইসলাম | তার প্রতিদ্বন্দ্বী এ. কে. এম বদরুদ্দোজা চৌধুরী কলম প্রতীকে ৫ ভোট পেয়েছেন।

প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেয়াজ জামান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ঝারবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদুর রহমান।

নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

রাণীশংকৈল প্রতিনিধি: রাণীশংকৈল উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন জনাব শাহরিয়ার আহমেদ খান।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বদলি হয়ে রাণীশংকৈলে যোগদান করবেন। তার পরিচিতি নম্বর ২৪-৪১০০১৩৯।

একই আদেশে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় মোট ১১ জন সহকারী কমিশনার (ভূমি) কে বদলি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি রাণীশংকৈলে এসে দায়িত্বভার গ্রহণ করবেন।

মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কাজ করছে পুলিশ।