মাদারগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতা আটক
মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার বেলাল মোল্লার ছেলে মঞ্জুরুল ইসলাম (২৫) । সোমবার সন্ধায় তাকে তেঘরিয়া বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মাদারগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড চাঁদপুর এলাকার সাইদুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩৩) ও ছোট ভাই হাবিবুল্লাহ (৩০)। চাঁদপুর নিজ বাড়ী থেকে রাতে তাদের আটক করে পুলিশ। সাদিকুর রহমান মাদারগঞ্জ শহর যুবলীগের সহ সভাপতি ও তার সহোদর ছোট ভাই হাবিবুল্লাহ ২ নং ওয়ার্ড যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছে । নাশকতা মামলায় আসামী করে মঙ্গলবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ওসি স্নেহাশিষ রায়।

